গ্যাস সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী ইশরাক
গ্যাস সংকট নিরসনে সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর শ্যামবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মসলা ও সবজির পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে এবং ঈদের আগেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।’ এ সময় রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যাতে অবৈধভাবে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী যেন পণ্যের মজুত রেখে বাজারে সংকট তৈরি করতে না পারে সেদিকেও সবাইকে নজর রাখতে বলেন। তিনি আরও বলেন, আমার এ নির্বাচনী আসনে প্রচণ্ড রকমের গ্যাস সংকট রয়েছে এবং তা সমাধান কীভাবে করা যায় এরইমধ্যে আমি তিতাসের সঙ্গে আলোচনা করেছি। এ ছাড়া পুরান ঢাকায় কিছু জলাবদ্ধতা রয়েছে তা
গ্যাস সংকট নিরসনে সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শনিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর শ্যামবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মসলা ও সবজির পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে এবং ঈদের আগেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।’ এ সময় রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যাতে অবৈধভাবে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী যেন পণ্যের মজুত রেখে বাজারে সংকট তৈরি করতে না পারে সেদিকেও সবাইকে নজর রাখতে বলেন।
তিনি আরও বলেন, আমার এ নির্বাচনী আসনে প্রচণ্ড রকমের গ্যাস সংকট রয়েছে এবং তা সমাধান কীভাবে করা যায় এরইমধ্যে আমি তিতাসের সঙ্গে আলোচনা করেছি।
এ ছাড়া পুরান ঢাকায় কিছু জলাবদ্ধতা রয়েছে তা নিরসনেও আমরা কাজ করে যাব। খুব শিগগিরই একটি প্রেস কনফারেন্স করে বিগত ১০ দিনের আমার কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করবো।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম, ভোক্তা অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।
What's Your Reaction?