গ্রেপ্তার এড়াতে দুবাইয়ে পলাতক সেই রন হক শিকদারের মৃত্যু

অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিতর্কিত ব্যবসায়ী রন হক শিকদার সোমবার (০৪ মে) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গ্রেপ্তার এড়াতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এ সাবেক পরিচালক দীর্ঘদিন ধরে থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। সোমবার (০৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পাওয়া গেছে এ তথ্য। পোস্টে জুলকারনাইন সায়ের জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মেডিক্লিনিক পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।  পরিবারের ঘনিষ্ঠ সূত্রে পোস্টে তিনি জানান, লিভারজনিত জটিলতায় ভুগছিলেন রন হক শিকদার এবং প্রায় এক সপ্তাহ আগে এ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এদিকে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে রন হক শিকদার ও তার ভাই রিক হক শিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় পৃথক চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে  অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে ২০২

গ্রেপ্তার এড়াতে দুবাইয়ে পলাতক সেই রন হক শিকদারের মৃত্যু
অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিতর্কিত ব্যবসায়ী রন হক শিকদার সোমবার (০৪ মে) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গ্রেপ্তার এড়াতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এ সাবেক পরিচালক দীর্ঘদিন ধরে থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। সোমবার (০৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পাওয়া গেছে এ তথ্য। পোস্টে জুলকারনাইন সায়ের জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মেডিক্লিনিক পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।  পরিবারের ঘনিষ্ঠ সূত্রে পোস্টে তিনি জানান, লিভারজনিত জটিলতায় ভুগছিলেন রন হক শিকদার এবং প্রায় এক সপ্তাহ আগে এ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এদিকে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে রন হক শিকদার ও তার ভাই রিক হক শিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় পৃথক চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে  অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে ২০২৪ সালে রন হক শিকদার ও তার ভাই রিক হক শিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় পৃথক চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তদন্তে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে রন ও রিক হক শিকদারের নামে পরিচালিত এফসি (ফরেন কারেন্সি) অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের বিধি ও সার্কুলার লঙ্ঘন করে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করেন। এর মধ্যে রন হক শিকদার ৬০ লাখ ৯২ হাজার ২২৫ মার্কিন ডলার (প্রায় ৫০ কোটি টাকা) এবং রিক হক শিকদার ২৬ লাখ ২২ হাজার ৪৯৯ মার্কিন ডলার (প্রায় ২১ কোটি টাকা) অবৈধভাবে বিদেশে ব্যয় করেন। পরবর্তীতে ওই অর্থ পাচারের মাধ্যমে বৈধ করার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলা দুটিতে অভিযুক্ত ন্যাশনাল ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তারা হলেন— মো. মাহফুজুর রহমান, শাহ সৈয়দ আবদুল বারী, এম এ ওয়াদুদ, এ এস এম বুলবুল, চৌধুরী মোশতাক আহমেদ, উজ্জ্বল কুমার পাল, মোহাম্মদ রেজওয়ানুল হক, সুবীর চন্দ্র কর, মো. শামসুল আলম, এ এন এম আহসান হাবিব ও তারিকুল ইসলাম খান।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow