চট্টগ্রামের উন্নয়নে নোমানের অবদান চিরস্মরণীয় : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আবদুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও মুক্তিযুদ্ধে তার ভূমিকা অবিস্মরণীয়। চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো ও শিক্ষাক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডা. শাহাদাত হোসেন বলেন, বৃহত্তর চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে নোমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের উন্নয়ন এবং জমিয়তুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্সের আধুনিকায়নে তাঁর উদ্যোগ অনস্বীকার্য। মাহফিলে উপস্থিত ছিলেন ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং তারেক রহমানস

চট্টগ্রামের উন্নয়নে নোমানের অবদান চিরস্মরণীয় : ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আবদুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও মুক্তিযুদ্ধে তার ভূমিকা অবিস্মরণীয়। চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো ও শিক্ষাক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডা. শাহাদাত হোসেন বলেন, বৃহত্তর চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে নোমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের উন্নয়ন এবং জমিয়তুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্সের আধুনিকায়নে তাঁর উদ্যোগ অনস্বীকার্য। মাহফিলে উপস্থিত ছিলেন ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow