চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মী আটক
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন। রোববার (১৬ আগস্ট) ডবলমুরিং থানার পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটক ব্যক্তিরা হলেন- কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবমহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক সুজলা অন্তরা এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু। এ ছাড়া আটক অন্যরা হলেন- সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।
রোববার (১৬ আগস্ট) ডবলমুরিং থানার পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটক ব্যক্তিরা হলেন- কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবমহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক সুজলা অন্তরা এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু।
এ ছাড়া আটক অন্যরা হলেন- সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টার্চ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই ভবনে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা জড়ো হয়েছেন, এমন সংবাদ পেয়ে ডবলমুরিং থানা-পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্বদানকারী হিসেবে অ্যাডভোকেট উম্মে হাবিবাসহ ১৫ জনকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা নম্বর-১২ দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?