চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, ১১ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১১ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাকলিয়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাতে রাজাখালীর ইউনিপার্ক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. শাহীন (২০), কামাল উদ্দীন (২৫), মো. নয়ন (২৬), শারমিন আক্তার (১৯), রিনা আক্তার (৩৮), বিউটি আক্তার (২০), শারমিন আক্তার (২০), মো. ইউসুফ (৩২), মনি আক্তার (২৫), শাহাদাত হোসেন (২৫) ও মনি আক্তার (১৯)। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, রাজাখালীর ইউনিপার্ক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে বলেও জানান তিনি। এমআরএএইচ/এমকেআর

চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, ১১ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১১ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বাকলিয়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাতে রাজাখালীর ইউনিপার্ক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. শাহীন (২০), কামাল উদ্দীন (২৫), মো. নয়ন (২৬), শারমিন আক্তার (১৯), রিনা আক্তার (৩৮), বিউটি আক্তার (২০), শারমিন আক্তার (২০), মো. ইউসুফ (৩২), মনি আক্তার (২৫), শাহাদাত হোসেন (২৫) ও মনি আক্তার (১৯)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, রাজাখালীর ইউনিপার্ক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে বলেও জানান তিনি।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow