চট্টগ্রামে ইয়াবাসহ দুজন গ্রেফতার

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার দুজন হলেন মো. কাউছার (৩০) ও সাইফুল ইসলাম (২৮)। বুধবার (২০ মে) সিএমপি পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গতকাল সোমবার রাতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-৩২ এ অভিযান চালায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতুর টোল বক্সের পশ্চিম পাশে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে তারা চট্টগ্রাম মহানগরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। পুলিশ বলছে, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এমআরএএইচ/জেএইচ

চট্টগ্রামে ইয়াবাসহ দুজন গ্রেফতার

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার দুজন হলেন মো. কাউছার (৩০) ও সাইফুল ইসলাম (২৮)।

বুধবার (২০ মে) সিএমপি পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

গতকাল সোমবার রাতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-৩২ এ অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতুর টোল বক্সের পশ্চিম পাশে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে তারা চট্টগ্রাম মহানগরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন।

পুলিশ বলছে, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআরএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow