চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই কিশোর ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কাজীর দেউড়ির কাজী পাড়া গলির মুখে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- আল আমিন (১৭) ও মো. রাহাত (১৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজীর দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি স্টিলের তৈরি ধারালো চাপাতি এবং একটি লোহার বাটালি উদ্ধার করা হয়। কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুই কিশোরের বিরুদ্ধে থানায় দস্যুতার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow