চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৯ 

চট্টগ্রাম নগরের কয়েক এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের পর পৃথক অভিযানে অন্তত ৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে মেহেদিবাগ, সিআরবি পলোগ্রাউন্ড এবং ২ নম্বর ষোলশহর এলাকায় এসব মিছিল হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল নগরের মেডিকেল সেন্টার এলাকা থেকে শুরু হয়ে গোলপাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। পরে জুমার নামাজের সময় সিআরবির পলোগ্রাউন্ড স্কুলের সামনে আরেক ঝটিকা মিছিল বের হয়। একই সময়ে ২ নম্বর ষোলশহর কর্ণফুলী মার্কেটের সামনে আরেক মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, পলোগ্রাউন্ড এলাকায় জুমার নামাজের সময় কয়েক সেকেন্ডের মিছিল হয়। আমাদের টহল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাঁচলাইশ থানার আওতাধীন এলাকায় মিছিলের ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরও পড়ুনবিএনপি করেন বা অন্য দল, সবার জন্য এনসিপির দরজা খোলা: সারজিস আলম রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় ল

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৯ 

চট্টগ্রাম নগরের কয়েক এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের পর পৃথক অভিযানে অন্তত ৯ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে মেহেদিবাগ, সিআরবি পলোগ্রাউন্ড এবং ২ নম্বর ষোলশহর এলাকায় এসব মিছিল হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল নগরের মেডিকেল সেন্টার এলাকা থেকে শুরু হয়ে গোলপাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। পরে জুমার নামাজের সময় সিআরবির পলোগ্রাউন্ড স্কুলের সামনে আরেক ঝটিকা মিছিল বের হয়। একই সময়ে ২ নম্বর ষোলশহর কর্ণফুলী মার্কেটের সামনে আরেক মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, পলোগ্রাউন্ড এলাকায় জুমার নামাজের সময় কয়েক সেকেন্ডের মিছিল হয়। আমাদের টহল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঁচলাইশ থানার আওতাধীন এলাকায় মিছিলের ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
বিএনপি করেন বা অন্য দল, সবার জন্য এনসিপির দরজা খোলা: সারজিস আলম 
রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সকালের মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে কিছু তথ্য মিলেছে। জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে। নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা চলতে দেওয়া হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলগুলোতে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের পক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

এছাড়া চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তেলের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হারিকেন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। এ মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ তালুকদার।

তবে এসব মিছিলের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, মিছিলের ভিডিও সংগ্রহ করে যাচাই করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow