চট্টগ্রামে ফোম কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রাম মহানগরের আকবর শাহ এলাকায় ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার পর আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি এবং বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দেড় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নির্বাপণ করা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।  এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামে ফোম কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রাম মহানগরের আকবর শাহ এলাকায় ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার পর আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি এবং বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দেড় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নির্বাপণ করা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। 

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow