চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ। তার ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে শহিদুল ইসলাম শহীদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, ছোট একটি সহায়তাও পারে কারো মুখে হাসি ফোটাতে। সেই বিশ্বাস থেকেই আমার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় গিয়ে পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সাহস ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’ তিনি আরও বলেন, বন্যাকবলিত মানুষের এই চরম দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা চেষ্টা করেছি দুর্গত মানুষের হাতে কিছু সহায়তা পৌঁছে দিতে।আমাদের বিশ্বাস, ছোট একটি সহযোগিতাও একজন মানুষের মনে নতুন করে আশা জাগাতে পারে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ। তার ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে শহিদুল ইসলাম শহীদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, ছোট একটি সহায়তাও পারে কারো মুখে হাসি ফোটাতে। সেই বিশ্বাস থেকেই আমার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় গিয়ে পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সাহস ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

তিনি আরও বলেন, বন্যাকবলিত মানুষের এই চরম দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা চেষ্টা করেছি দুর্গত মানুষের হাতে কিছু সহায়তা পৌঁছে দিতে।আমাদের বিশ্বাস, ছোট একটি সহযোগিতাও একজন মানুষের মনে নতুন করে আশা জাগাতে পারে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসা উচিত। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বন্যার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। ভবিষ্যতেও ‘টিম শহিদুল ইসলাম শহীদ’ এর পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণসামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলো এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক এলাকার বসতঘর এখনও পানিতে নিমজ্জিত রয়েছে। অনেক পরিবার রান্না করে খাবার খেতে পারছে না। যদিও বিভিন্ন এলাকায় পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, তবুও উপকূলীয় ও নিম্নাঞ্চলের হাজারো মানুষ এখনো পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow