চট্টগ্রামে বিশেষ অভিযানে ২৬ ছিনতাইকারীসহ গ্রেফতার ৪৮

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত ‘এস-ড্রাইভ’ অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন বিভিন্ন থানায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্র জানায়, নগরের কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, খুলশী, বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও, পাহাড়তলি, আকবরশাহ, হালিশহর, ডবলমুরিং, বন্দর, ইপিজেড, পতেঙ্গা ও কর্ণফুলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কর্ণফুলী থানা এলাকা থেকে ৩৮০ পিস ইয়াবা এবং বায়েজিদ ও চান্দগাঁও থানা এলাকা থেকে মোট ২৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে মাদক সংশ্লিষ্ট ঘটনায় ৫ জন, ছিনতাইকারী ২৬ জন, চাঁদাবাজ ২ জন, জুয়াড়ি ৮ জন এবং কিশোর গ্যাংয়ের ৭ সদস্যসহ মোট ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় দুটি অস্ত্রও উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরে মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবে ‘এস-ড্রাইভ’ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এমআরএএইচ/এমআরএম

চট্টগ্রামে বিশেষ অভিযানে ২৬ ছিনতাইকারীসহ গ্রেফতার ৪৮

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত ‘এস-ড্রাইভ’ অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন বিভিন্ন থানায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্র জানায়, নগরের কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, খুলশী, বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও, পাহাড়তলি, আকবরশাহ, হালিশহর, ডবলমুরিং, বন্দর, ইপিজেড, পতেঙ্গা ও কর্ণফুলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় কর্ণফুলী থানা এলাকা থেকে ৩৮০ পিস ইয়াবা এবং বায়েজিদ ও চান্দগাঁও থানা এলাকা থেকে মোট ২৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে মাদক সংশ্লিষ্ট ঘটনায় ৫ জন, ছিনতাইকারী ২৬ জন, চাঁদাবাজ ২ জন, জুয়াড়ি ৮ জন এবং কিশোর গ্যাংয়ের ৭ সদস্যসহ মোট ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় দুটি অস্ত্রও উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরে মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবে ‘এস-ড্রাইভ’ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow