চট্টগ্রামে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা

চট্টগ্রামের চন্দনাইশে একটি বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেল থেকে নজরুল ইসলাম সায়েম (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের বয়েস হোস্টেল-৩, রাজু গার্মেন্টস আব্দুর নুর ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম সায়েম কলেজটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর এলাকায়। তিনি মো. আব্দুর রহিমের ছেলে। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অরূপ দত্ত জানান, নজরুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। সোমবার (৪ মে) দুপুরে তাকে হোস্টেল কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি চন্দনাইশ থানাকে জানানো হয়। চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নজরুল মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তিনি আরও জানা

চট্টগ্রামে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা

চট্টগ্রামের চন্দনাইশে একটি বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেল থেকে নজরুল ইসলাম সায়েম (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের বয়েস হোস্টেল-৩, রাজু গার্মেন্টস আব্দুর নুর ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম সায়েম কলেজটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর এলাকায়। তিনি মো. আব্দুর রহিমের ছেলে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অরূপ দত্ত জানান, নজরুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (৪ মে) দুপুরে তাকে হোস্টেল কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি চন্দনাইশ থানাকে জানানো হয়।

চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নজরুল মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এমআরএএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow