চট্টগ্রামে রেস্টুরেন্টে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠক, গ্রেফতার ১৪

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় এক রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ মে) রাত ৯টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার এক রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, ‘তায়েফ’ নামের এক রেস্টুরেন্টে তারা গোপন বৈঠক করছিলেন। আগে থেকেই নজরদারিতে থাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আরও পড়ুনসংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’: নাহিদ ইসলাম এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার  পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল নগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক মিছিল হয়। কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড ও কর্ণফুলী মার্কেট এলাকায় এসব মিছিল হয়। এর আগে অনন্যা আবাসিক এলাকা ও আউটার রিংরোডসহ কয়েকটি নির্জন স্থানে মিছিল করে সেগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দে

চট্টগ্রামে রেস্টুরেন্টে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠক, গ্রেফতার ১৪

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় এক রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ মে) রাত ৯টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার এক রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, ‘তায়েফ’ নামের এক রেস্টুরেন্টে তারা গোপন বৈঠক করছিলেন। আগে থেকেই নজরদারিতে থাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’: নাহিদ ইসলাম 
এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল নগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক মিছিল হয়। কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড ও কর্ণফুলী মার্কেট এলাকায় এসব মিছিল হয়। এর আগে অনন্যা আবাসিক এলাকা ও আউটার রিংরোডসহ কয়েকটি নির্জন স্থানে মিছিল করে সেগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এসব ঘটনার পর থেকে পুলিশ নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে গোপন বৈঠকে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হলো।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow