চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ
চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ হল চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ সালাম বরকত হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীদের ‘গুপ্ত রাজনীতির ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও‘, ‘শিবিরের রগ কাটা রাজনীতি চলবে না চলবে না’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গনগুলোকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।’ চট্টগ্রামে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে মঙ্
চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ হল চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ সালাম বরকত হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীদের ‘গুপ্ত রাজনীতির ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও‘, ‘শিবিরের রগ কাটা রাজনীতি চলবে না চলবে না’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গনগুলোকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।’
চট্টগ্রামে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে মঙ্গলবার দুপুরে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
এমআরএইচপি/একিউএফ
What's Your Reaction?