চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত মো. আব্দুল আলীম নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কুনিরবিল এলাকা থেকে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আব্দুল আলীম (৪৫) উপজেলার মুছা মাঝির ছেলে। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আব্দুল আলীমকে একটি ডাকাতি মামলায় ১৭ বছরের সাজা প্রদান করেন আদালত। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।
চট্টগ্রামের আনোয়ারায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত মো. আব্দুল আলীম নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কুনিরবিল এলাকা থেকে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আব্দুল আলীম (৪৫) উপজেলার মুছা মাঝির ছেলে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আব্দুল আলীমকে একটি ডাকাতি মামলায় ১৭ বছরের সাজা প্রদান করেন আদালত। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।
What's Your Reaction?