চট্টগ্রামে ৫ হাজার ইয়াবাসহ দুজন আটক

চট্টগ্রাম নগরের খুলশী থানার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে সিএমপির মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- মো. রাসেল (২৯) ও মোফাজ্জল হোসেন (৬২)। বুধবার (৪ মার্চ) ভোর পৌনে চারটার দিকে কে স্কয়ার কনভেনশন হলের বিপরীতে গ্রিন লাইন বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাদের আটক করেন। তল্লাশি করে রাসেলের কাছ থেকে তিন হাজার ও মোফাজ্জলের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। এমআরএএইচ/এমকেআর 

চট্টগ্রামে ৫ হাজার ইয়াবাসহ দুজন আটক

চট্টগ্রাম নগরের খুলশী থানার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে সিএমপির মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- মো. রাসেল (২৯) ও মোফাজ্জল হোসেন (৬২)।

বুধবার (৪ মার্চ) ভোর পৌনে চারটার দিকে কে স্কয়ার কনভেনশন হলের বিপরীতে গ্রিন লাইন বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাদের আটক করেন।

তল্লাশি করে রাসেলের কাছ থেকে তিন হাজার ও মোফাজ্জলের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এমআরএএইচ/এমকেআর 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow