চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেইট খুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

সম্প্রতি ভারী বর্ষন ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে চট্টগ্রাম নগরীতে চলমান আন্দোলনের এক পর্যায়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের গেইট খুলে নিয়ে গেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা৷ একপর্যায়ে তারা শিক্ষা বোর্ডের প্রধান গেইটটি খুলে ফেলেন। পরে একদল আন্দোলনকারীদের সেই গেইটটি মাথায় তুলে নিয়ে যেতে দেখা যান। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবীর পাশাপাশি তাঁকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন । উল্লেখ্য, টানা বর্ষন ও জলাবদ্ধতায় চরম ভোগান্তির শিকার হওয়া সত্ত্বেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনভর আন্দোলনে নামেন চট্টগ্রামের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। যদিও ইতিপূর্বেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলায় পরীক্ষা স্থগীতের ঘোষনা দেয়া হয়েছিল৷

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেইট খুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

সম্প্রতি ভারী বর্ষন ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে চট্টগ্রাম নগরীতে চলমান আন্দোলনের এক পর্যায়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের গেইট খুলে নিয়ে গেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা৷ একপর্যায়ে তারা শিক্ষা বোর্ডের প্রধান গেইটটি খুলে ফেলেন। পরে একদল আন্দোলনকারীদের সেই গেইটটি মাথায় তুলে নিয়ে যেতে দেখা যান। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবীর পাশাপাশি তাঁকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন ।

উল্লেখ্য, টানা বর্ষন ও জলাবদ্ধতায় চরম ভোগান্তির শিকার হওয়া সত্ত্বেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনভর আন্দোলনে নামেন চট্টগ্রামের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। যদিও ইতিপূর্বেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলায় পরীক্ষা স্থগীতের ঘোষনা দেয়া হয়েছিল৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow