চবির শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, নারী শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের আঘাতে এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টার দিকে নিউমার্কেট বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসগামী ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম ইসরাত ফাতেমা। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি দক্ষিণ ক্যাম্পাস এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা পার হওয়ার সময় হঠাৎ বাইরে থেকে একটি পাথর এসে সরাসরি ওই ছাত্রীর কপালে লাগে। এতে তার কপাল ফেটে রক্তপাত শুরু হয়। সহপাঠীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। বিশ্ববিদ্যালয় মেডিকেলের চিকিৎসক ফারহানা ইয়াসমিন জানান, আহত শিক্ষার্থীর ক্ষতস্থানে একটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়, জ্ঞান থাকা অবস্থাতেই তাকে হাসপাতালে আনা হয়েছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, যেসব এলাকা থেকে পাথর নিক্ষেপের ঘ

চবির শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, নারী শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের আঘাতে এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টার দিকে নিউমার্কেট বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসগামী ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম ইসরাত ফাতেমা। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি দক্ষিণ ক্যাম্পাস এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা পার হওয়ার সময় হঠাৎ বাইরে থেকে একটি পাথর এসে সরাসরি ওই ছাত্রীর কপালে লাগে। এতে তার কপাল ফেটে রক্তপাত শুরু হয়। সহপাঠীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয় মেডিকেলের চিকিৎসক ফারহানা ইয়াসমিন জানান, আহত শিক্ষার্থীর ক্ষতস্থানে একটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়, জ্ঞান থাকা অবস্থাতেই তাকে হাসপাতালে আনা হয়েছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, যেসব এলাকা থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে, সেসব স্থানের অবৈধ স্থাপনা ও বস্তি উচ্ছেদের বিষয়ে আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে বাড়তি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

জানালায় নেট স্থাপনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, জানালায় নেট লাগালে বাতাস চলাচলে বিঘ্ন ঘটতে পারে, যা বিপুলসংখ্যক শিক্ষার্থীর যাতায়াতে সমস্যা তৈরি করবে। তবে আমরা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভাবছি এবং শিক্ষার্থীদেরও সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow