চবি ৩২ ব্যাচের নতুন কমিটি, সভাপতি টিটো সম্পাদক মঈনুল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ ক্লাবের অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ারের টাউন হলে বিদায়ী সভাপতি শাহাদাত হোসেন নয়নের সভাপতিত্বে এই অভিষেক অনুষ্ঠিত হয়। সভাপতির স্বাগত বক্তব্যের পরে বিগত কমিটির আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন বিদায়ী কোষাধ্যক্ষ রশিদুল হাসান চঞ্চল। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও এক মিনিট নিরবতা পালন করা হয়। আরও পড়ুন মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় সহপাঠী বন্ধুরা নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন। তিন বছর মেয়াদি কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের সাজ্জাদুল আনিস টিটো সভাপতি ও মার্কেটিং বিভাগের মোহাম্মদ আখতার মঈনুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. আলাউদ্দিন, আরিফুর রহমান সুমন ও নুসরাত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসাইন ও নাজমুল হক, কোষাধ্যক্ষ মো. একরামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোমেন মজুমদার, দপ্তর সম্পাদক খলিলুর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ ক্লাবের অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ারের টাউন হলে বিদায়ী সভাপতি শাহাদাত হোসেন নয়নের সভাপতিত্বে এই অভিষেক অনুষ্ঠিত হয়।
সভাপতির স্বাগত বক্তব্যের পরে বিগত কমিটির আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন বিদায়ী কোষাধ্যক্ষ রশিদুল হাসান চঞ্চল। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় সহপাঠী বন্ধুরা নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন। তিন বছর মেয়াদি কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের সাজ্জাদুল আনিস টিটো সভাপতি ও মার্কেটিং বিভাগের মোহাম্মদ আখতার মঈনুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. আলাউদ্দিন, আরিফুর রহমান সুমন ও নুসরাত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসাইন ও নাজমুল হক, কোষাধ্যক্ষ মো. একরামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোমেন মজুমদার, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. কাইছার উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক নওরিন করিম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. হাফিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এরফানুল ইসলাম খান, উন্নয়ন ও পরিকল্পনা সম্পাদক নায়না ইসলাম। কার্যনির্বাহী সদস্য হলেন, মো. রাশেদুল করিম, মোহাম্মদ জুনাইদ কবির, মো. রশিদুল হাসান চঞ্চল, মোহাম্মদ সালাহউদ্দিন, জুলেখা জলি এবং কাজী ওমর এলাহী।
অভিষেক ও সাধারণ সভায় সম্মানিত অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি রিপায়ন বড়ুয়া, অধ্যাপক ড. অহিদুল আলম, অধ্যাপক ড. চৌধুরী মনিরুল হক, অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ, অধ্যাপক ড. ইকবাল সরোয়ার, আমিরুল ইসলাম, আবু বকর সিদ্দিক দুলাল, এম আর চৌধুরী মিল্টন প্রমুখ।
এমডিআইএইচ/কেএসআর
What's Your Reaction?

