চলতি মাসে ফের টানা চার দিনের ছুটির সুযোগ

আগস্টের শেষ সপ্তাহে সরকারি ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ উপভোগের সুযোগ পেতে পারেন। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এই ছুটির চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যদি ২৬ আগস্টই সরকারি ছুটি কার্যকর থাকে, তাহলে ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। এছাড়া অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে এ ছুটির সুবিধা প্রযোজ্য হবে না।

চলতি মাসে ফের টানা চার দিনের ছুটির সুযোগ

আগস্টের শেষ সপ্তাহে সরকারি ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ উপভোগের সুযোগ পেতে পারেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এই ছুটির চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

যদি ২৬ আগস্টই সরকারি ছুটি কার্যকর থাকে, তাহলে ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। এছাড়া অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে।

তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রে এ ছুটির সুবিধা প্রযোজ্য হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow