চলন্ত গাড়ির পেছনে মিনি ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো দুজনের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্রুত গতির অজ্ঞাত এক গাড়িতে ধাক্কা লেগে একটি মিনি ট্রাকের চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) রাত আড়াইটায় মহাসড়কের ঢাকাগামী লেনের টিপুর্দি সংলগ্ন চৈতী গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ। নিহতরা হলেন- বরিশালের মুলাদী থানার সেকান্দার আলীর ছেলে মিনি ট্রাকচালক মোহাম্মদ আলী (৩৬) এবং তার সঙ্গে থাকা খাগড়াছড়ির মানিকছড়ির খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২)। জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া মিনি ট্রাকটি গভীর রাতে আনারস বোঝাই করে ঢাকার উদ্দেশে আসছিল। চলতি পথে টিপুর্দি সংলগ্ন চৈতী গার্মেন্টসের সামনে পৌঁছানো মাত্রই মিনি ট্রাকটি তার সামনে থাকা অজ্ঞাত আরেকটি পরিবহনকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকে থাকা চালক ও ব্যবসায়ী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরবর্তীতে সোনারগাঁয়ের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, রানিং অবস্থায় অজ্
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্রুত গতির অজ্ঞাত এক গাড়িতে ধাক্কা লেগে একটি মিনি ট্রাকের চালকসহ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (১ মে) রাত আড়াইটায় মহাসড়কের ঢাকাগামী লেনের টিপুর্দি সংলগ্ন চৈতী গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ।
নিহতরা হলেন- বরিশালের মুলাদী থানার সেকান্দার আলীর ছেলে মিনি ট্রাকচালক মোহাম্মদ আলী (৩৬) এবং তার সঙ্গে থাকা খাগড়াছড়ির মানিকছড়ির খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২)।
জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া মিনি ট্রাকটি গভীর রাতে আনারস বোঝাই করে ঢাকার উদ্দেশে আসছিল। চলতি পথে টিপুর্দি সংলগ্ন চৈতী গার্মেন্টসের সামনে পৌঁছানো মাত্রই মিনি ট্রাকটি তার সামনে থাকা অজ্ঞাত আরেকটি পরিবহনকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকে থাকা চালক ও ব্যবসায়ী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরবর্তীতে সোনারগাঁয়ের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, রানিং অবস্থায় অজ্ঞাত কোনো একটি গাড়িতে মিনি ট্রাকটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই চালক ও আনারসের মালিকের মৃত্যু হয়। আমরা মরদেহ উদ্ধার করেছি।
মো. আকাশ/এফএ/এএসএম
What's Your Reaction?