চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা
অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হলো প্রিয় প্রধান শিক্ষককে। সেইসঙ্গে নতুন উদ্যমে বিদ্যালয় পরিচালনার লক্ষ্যে বরণ করে নেওয়া হয় নবগঠিত ম্যানেজিং কমিটিকে। চাঁদপুরের হাইমচরের ২ নম্বর উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ৮ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশে বিদায় ও সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোলেমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল হুদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মানসুর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির মাস্টার ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, রায়েরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহের মিয়া।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মাওলানা আব্দুল হাই খান, মাওলানা মো. আল আমিন, মো. মমতাজ উদ্দিন ভূঁইয়া, হাফেজ আহমদ ভুঁইয়া, মাসুদ রানা, মাসুম ভুইয়া, আবু
অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হলো প্রিয় প্রধান শিক্ষককে। সেইসঙ্গে নতুন উদ্যমে বিদ্যালয় পরিচালনার লক্ষ্যে বরণ করে নেওয়া হয় নবগঠিত ম্যানেজিং কমিটিকে। চাঁদপুরের হাইমচরের ২ নম্বর উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ৮ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশে বিদায় ও সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোলেমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল হুদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মানসুর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির মাস্টার ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, রায়েরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহের মিয়া।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মাওলানা আব্দুল হাই খান, মাওলানা মো. আল আমিন, মো. মমতাজ উদ্দিন ভূঁইয়া, হাফেজ আহমদ ভুঁইয়া, মাসুদ রানা, মাসুম ভুইয়া, আবু তাহের খানসহ অসংখ্য অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা মোহাম্মদ মহসিন।
বিদায়ী প্রধান শিক্ষক জহিরুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবন ও সততার কথা স্মরণ করে সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তার বলেন, ‘স্যার অত্যন্ত ভালো ও বিনয়ী মানুষ ছিলেন। তিনি সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিজের পরিবারের অংশ মনে করতেন। তার এই বিদায় আমাদের জন্য অত্যন্ত বেদনার।’
সহকারী শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক লেনদেনসহ সকল বিষয়ে প্রধান শিক্ষক হিসেবে তিনি শতভাগ স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার এই সততা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।’
প্রধান শিক্ষকের বিদায়ের পর বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। এখন থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা রানী দাসের নেতৃত্বে মোট ৭ জন শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়টি পরিচালনা করবেন। বাকি শিক্ষকরা হলেন— নিশাত তাসনিম, তাসলিমা আক্তার, মোহাম্মদ শামসুদ্দিন, এস এম শামিম এবং মো. সোহেল হোসেন।
উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন; নতুন ম্যানেজিং কমিটি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়াতে আরও এক ধাপ এগিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।