চাঁদরাতে সড়কে ঝরল দুই প্রাণ
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দিয়ারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার মৃত ইসমাইলের ছেলে ওহিদুল (২৬) এবং একই গ্রামের জয়নালের ছেলে মিনহাজ (২২)। এছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন- সদর উপজেলার ঢ়োরবোনা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান ওরফে জাপান (৬০) এবং রানিহাটি গ্রামের প্রয়াত মোহাম্মদের ছেলে এলিম (৪৩)। তারা সদর হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে লিলিখিলি মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিনহাজের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিলে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ওহিদুল চিকিৎসাধীন অবস্থায় মারা য
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দিয়ারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার মৃত ইসমাইলের ছেলে ওহিদুল (২৬) এবং একই গ্রামের জয়নালের ছেলে মিনহাজ (২২)।
এছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন- সদর উপজেলার ঢ়োরবোনা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান ওরফে জাপান (৬০) এবং রানিহাটি গ্রামের প্রয়াত মোহাম্মদের ছেলে এলিম (৪৩)। তারা সদর হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে লিলিখিলি মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিনহাজের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিলে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ওহিদুল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেলের দুইজন আরোহী ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
What's Your Reaction?