চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ ছুটির সুযোগ।  সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের টানা অবকাশ উপভোগ করা যাবে। একইভাবে, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ক্ষেত্রেও ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে দুই দফায় এক দিন করে ছুটি নিয়ে চার দিনের দীর্ঘ অবকাশের সুযোগ নিতে পারবেন। উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন। সে সময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সাধারণ ছুটির প

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ ছুটির সুযোগ। 

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের টানা অবকাশ উপভোগ করা যাবে।

একইভাবে, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ক্ষেত্রেও ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে দুই দফায় এক দিন করে ছুটি নিয়ে চার দিনের দীর্ঘ অবকাশের সুযোগ নিতে পারবেন।

উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন। সে সময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow