চানখাঁরপুল হত্যাকাণ্ডে তদন্ত সংস্থার গাফিলতির প্রমাণ পেল ট্রাইব্যুনাল

রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে তদন্ত সংস্থার গাফিলতি ও উদাসীনতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছে আদালত। রোববার (১ মার্চ) এ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে আদালত জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য সরাসরি জড়িত থাকার অভিযোগ থাকলেও তদন্ত সংস্থা তাদের আসামি করেনি। অনেক দোষী সদস্যকে কেন এই মামলার আসামি তালিকা থেকে বাদ দেওয়া হলো, তার কোনো যৌক্তিক কারণ বা ব্যাখ্যা খুঁজে পায়নি ট্রাইব্যুনাল।  ১৬৮ পৃষ্ঠার এই দীর্ঘ রায়ে চানখাঁরপুলের ঘটনার প্রত্যক্ষদর্শী, সাক্ষ্য-প্রমাণ এবং আইনি যুক্তিতর্ক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, তদন্ত সংস্থা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতো, তবে অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আইনের আওতায় আনা সম্ভব হতো।

চানখাঁরপুল হত্যাকাণ্ডে তদন্ত সংস্থার গাফিলতির প্রমাণ পেল ট্রাইব্যুনাল

রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে তদন্ত সংস্থার গাফিলতি ও উদাসীনতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছে আদালত। রোববার (১ মার্চ) এ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

রায়ে আদালত জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য সরাসরি জড়িত থাকার অভিযোগ থাকলেও তদন্ত সংস্থা তাদের আসামি করেনি। অনেক দোষী সদস্যকে কেন এই মামলার আসামি তালিকা থেকে বাদ দেওয়া হলো, তার কোনো যৌক্তিক কারণ বা ব্যাখ্যা খুঁজে পায়নি ট্রাইব্যুনাল। 

১৬৮ পৃষ্ঠার এই দীর্ঘ রায়ে চানখাঁরপুলের ঘটনার প্রত্যক্ষদর্শী, সাক্ষ্য-প্রমাণ এবং আইনি যুক্তিতর্ক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, তদন্ত সংস্থা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতো, তবে অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আইনের আওতায় আনা সম্ভব হতো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow