চা শ্রমিকদের জন্য চক্ষুসেবা বাড়ানোর আহ্বান অরবিস সিইওর

বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী চা বাগানের শ্রমিকদের জন্য চক্ষুসেবা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথলিন শেরউইন। শনিবার (১৯ এপ্রিল) সিলেটের জাফলং চা বাগান পরিদর্শন এবং সেখানে টি গার্ডেন প্রকল্প-এর আওতায় পরিচালিত বাড়ি বাড়ি গিয়ে চক্ষু পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণকালে তিনি এ আহ্বান জানান।  শেরউইন বলেন, মধ্যে মানসম্মত চক্ষুসেবা পাওয়ার ক্ষেত্রে চা শ্রমিকরা বৈষম্য শিকার। তিনি বলেন, চা বাগানের শ্রমিকরা প্রায়শই চক্ষুসেবাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার বাইরে থাকেন। ঝুঁকিপূর্ণ এ জনগোষ্ঠীর মধ্যে চক্ষু পরীক্ষা সম্প্রসারণ এবং সময়মতো চিকিৎসা তাদের মধ্যে প্রতিরোধযোগ্য অন্ধত্ব রোধ করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে।  পরিদর্শনকালে শেরউইন পর্যবেক্ষণ করেন কীভাবে প্রশিক্ষিত কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে চক্ষু পরীক্ষা করছেন, দৃষ্টি সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করছেন এবং পরবর্তী রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য তাদের সঠিক প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরাসরি চক্ষুসেবা পৌঁ

চা শ্রমিকদের জন্য চক্ষুসেবা বাড়ানোর আহ্বান অরবিস সিইওর

বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী চা বাগানের শ্রমিকদের জন্য চক্ষুসেবা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথলিন শেরউইন।

শনিবার (১৯ এপ্রিল) সিলেটের জাফলং চা বাগান পরিদর্শন এবং সেখানে টি গার্ডেন প্রকল্প-এর আওতায় পরিচালিত বাড়ি বাড়ি গিয়ে চক্ষু পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণকালে তিনি এ আহ্বান জানান। 

শেরউইন বলেন, মধ্যে মানসম্মত চক্ষুসেবা পাওয়ার ক্ষেত্রে চা শ্রমিকরা বৈষম্য শিকার।

তিনি বলেন, চা বাগানের শ্রমিকরা প্রায়শই চক্ষুসেবাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার বাইরে থাকেন। ঝুঁকিপূর্ণ এ জনগোষ্ঠীর মধ্যে চক্ষু পরীক্ষা সম্প্রসারণ এবং সময়মতো চিকিৎসা তাদের মধ্যে প্রতিরোধযোগ্য অন্ধত্ব রোধ করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে। 

পরিদর্শনকালে শেরউইন পর্যবেক্ষণ করেন কীভাবে প্রশিক্ষিত কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে চক্ষু পরীক্ষা করছেন, দৃষ্টি সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করছেন এবং পরবর্তী রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য তাদের সঠিক প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরাসরি চক্ষুসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগের প্রশংসা করেন।

অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ কান্ট্রি অফিস এবং প্রকল্প বাস্তবায়নকারী সহযোগী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নয়ন-এর কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে, শেরউইন সিলেটে অরবিসের সহযোগী হাসপাতাল ইনক্লুসিভ আই হসপিটাল পরিদর্শন করেন। সেখানে তিনি চক্ষুসেবা প্রদান ব্যবস্থা আরও জোরদার করার চলমান প্রচেষ্টা নিয়ে ডাক্তার ও কর্মীদের সাথে আলোচনা করেন। 

ইনক্লুসিভ আই হসপিটালে তাকে স্বাগত জানান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং নয়নের সহপ্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এএইচএম এনায়েত হোসেন।

তিনি কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্টের (সিসিএসপি) আওতায় পরিচালিত বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। এটি দেশের বৃহত্তম চলমান ছানি সেবা কার্যক্রম, যার লক্ষ্য দুই বছরের মধ্যে দারিদ্র্যপীড়িত রোগীদের মধ্যে ১ লক্ষ ছানি অপারেশন এবং ১০ লক্ষ চক্ষু পরীক্ষা করা। প্রকল্পটি ৫৯টি জেলায় বাস্তবায়িত হচ্ছে।

এছাড়াও, শেরউইন আমুন্দ ফাউন্ডেশনের সহায়তায় জৈন্তাপুরে প্রতিষ্ঠিত একটি উইমেন-লেড গ্রিন ভিশন সেন্টার পরিদর্শন করেন। অরবিস ইন্টারন্যাশনালের উদ্যোগে চালু এই নতুন মডেলটি কেবল জেন্ডার অন্তর্ভুক্তিতেই সহায়তা করছে না, চক্ষুসেবা প্রদানকে টেকসইও করছে। তিনি নারী ক্ষমতায়নের পাশাপাশি প্রাথমিক চক্ষুসেবার সুযোগ বাড়ানোর কারণে এই উদ্যোগটির প্রশংসা করেন।

বাংলাদেশে চলমান অরবিসের কর্মসূচি পর্যালোচনা, প্রকল্প অংশীদারদের সাথে আলোচনা এবং দেশের চক্ষু স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সুযোগ অন্বেষণের লক্ষ্যে শেরউইন বর্তমানে বাংলাদেশ সফর করছেন।

অরবিস ইন্টারন্যাশনাল চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে। প্রতিরোধযোগ্য অন্ধত্ব নিবারণ, দৃষ্টিশক্তি পুনরুদ্ধার এবং বিপুল সংখ্যক মানুষের উপকারে আসে এমন একটি টেকসই চক্ষুসেবা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগে সহায়তা দেয় এ প্রতিষ্ঠান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow