চিতল মাছ চাষ যেভাবে লাভজনক হতে পারে
কার্প জাতীয় মাছের সঙ্গে মিশ্রভাবে চাষ করা যায় চিতল মাছ। কেননা চিতল মাছ চাষ অত্যন্ত লাভজনক। এমনকি এ মাছ দ্রুত বৃদ্ধি পায়। তাছাড়া মিশ্র চাষে এ মাছের রোগবালাই নেই। ফলে খুব সহজেই চিতল মাছ চাষ আপনার জন্য লাভজনক হতে পারে। তবে এর জন্য আপনাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। চাষে করণীয় প্রতি শতাংশে ৫-৬টি চিতল মাছের পোনা ছাড়তে হবে। চিতল মাছ যেহেতু ছোট ছোট মাছের পোনা খেয়ে বেঁচে থাকে, তাই চিতল মাছের কালচার পুকুরে খাবারের জন্য তেলাপিয়া মাছের ব্রুড মাছ ছাড়তে হবে। একটি চিতলের বিপরীতে ৫-৭টি তেলাপিয়া মাছের ব্রুড ছাড়তে হবে। চাষপদ্ধতি ৩-৬ ইঞ্চি সাইজের চিতল মাছ কালচার পুকুরে ছাড়তে হবে। প্রতি শতাংশে ৫টি চিতল মাছ ছাড়লে এর জন্য ৩৫-৪০টি তেলাপিয়া মাছের ব্রুড ছাড়তে হবে। তেলাপিয়া মাছ বাচ্চা দেবে আর চিতল মাছ সেগুলো খাবে। রুই-কাতল মাছের সঙ্গেও চিতল মাছ চাষ করা যাবে। এ মাছ চাষের জন্য বড় পুকুর, ঘের বা বিল নির্বাচন করতে হবে। কারণ যত বড় জায়গা হবে তত লাভ হবে। বড় জায়গায় মাছ দ্রুত বাড়ে এবং লাভ বেশি হয়। একটি চিতল মাছ বছরে কমপক্ষে ২-৩ কেজি ওজন হয়। আরও পড়ুনপুকুরে পাঙাশ মাছ চাষে কমবে বেকারত্ব রোগবালাই চিতল মাছের রোগ প
কার্প জাতীয় মাছের সঙ্গে মিশ্রভাবে চাষ করা যায় চিতল মাছ। কেননা চিতল মাছ চাষ অত্যন্ত লাভজনক। এমনকি এ মাছ দ্রুত বৃদ্ধি পায়। তাছাড়া মিশ্র চাষে এ মাছের রোগবালাই নেই। ফলে খুব সহজেই চিতল মাছ চাষ আপনার জন্য লাভজনক হতে পারে। তবে এর জন্য আপনাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে।
চাষে করণীয়
প্রতি শতাংশে ৫-৬টি চিতল মাছের পোনা ছাড়তে হবে। চিতল মাছ যেহেতু ছোট ছোট মাছের পোনা খেয়ে বেঁচে থাকে, তাই চিতল মাছের কালচার পুকুরে খাবারের জন্য তেলাপিয়া মাছের ব্রুড মাছ ছাড়তে হবে। একটি চিতলের বিপরীতে ৫-৭টি তেলাপিয়া মাছের ব্রুড ছাড়তে হবে।
চাষপদ্ধতি
৩-৬ ইঞ্চি সাইজের চিতল মাছ কালচার পুকুরে ছাড়তে হবে। প্রতি শতাংশে ৫টি চিতল মাছ ছাড়লে এর জন্য ৩৫-৪০টি তেলাপিয়া মাছের ব্রুড ছাড়তে হবে। তেলাপিয়া মাছ বাচ্চা দেবে আর চিতল মাছ সেগুলো খাবে। রুই-কাতল মাছের সঙ্গেও চিতল মাছ চাষ করা যাবে। এ মাছ চাষের জন্য বড় পুকুর, ঘের বা বিল নির্বাচন করতে হবে। কারণ যত বড় জায়গা হবে তত লাভ হবে। বড় জায়গায় মাছ দ্রুত বাড়ে এবং লাভ বেশি হয়। একটি চিতল মাছ বছরে কমপক্ষে ২-৩ কেজি ওজন হয়।
রোগবালাই
চিতল মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তাই মিশ্র চাষে রোগবালাই নেই বললেই চলে।
কিছু পরার্মশ
- পুকুরের পাড় ভালো হতে হবে, যাতে বর্ষা মৌসুমে ডুবে না যায়।
- বিকল্প পানি সেচের ব্যবস্থা রাখতে হবে।
- এ মাছ রাক্ষুসে স্বভাবের হলেও বড় মাছ খায় না। কেবল ছোট ছোট মাছের পোনা খেয়ে থাকে।
- চিতল মাছের খামারে পর্যাপ্ত ছোট মাছ নিশ্চিত করতে হবে। তা না হলে মাছ বড় হবে না।
- খামারে ছোট ছোট মাছের ঘাটতি হলে আলাদা রুই বা মৃগেল মাছ নার্সারি করে খাদ্য হিসেবে দিতে হবে।
- নিজের মাছের ঘের না থাকলে ভাড়া নিয়ে মাছ চাষ করতে পারেন।
- সঠিক জাতের সুস্থ চিতল মাছের পোনা মজুত করুন।
- ভালো হ্যাচারি থেকে রেণু পোনা সংগ্রহ করে লাভবান হতে পারেন।
এসইউ
What's Your Reaction?