চুল সামলাতে ফিরেছে নব্বইয়ের ট্রেন্ড, আবারও ফ্যাশনে ব্যান্ডানা

বর্ষাকাল আর গরমে চুল সামলানো যেন এক বড় চ্যালেঞ্জ। কখনো ঘাম, কখনো বৃষ্টি, আবার কখনও তীব্র রোদে চুলের অবস্থা একেবারে এলোমেলো হয়ে যায়। প্রতিদিন শ্যাম্পু করাও সম্ভব হয় না। ঠিক এমন সময়েই ফ্যাশন দুনিয়ায় আবারও ফিরেছে নব্বইয়ের দশকের জনপ্রিয় ট্রেন্ড ব্যান্ডানা। একসময় যা ছিল স্টাইলের প্রতীক, এখন তা আবার নতুন প্রজন্মের ফ্যাশন স্টেটমেন্ট। শুধু চুল গুছিয়ে রাখার জন্য নয়, সাধারণ সাজেও মুহূর্তেই এনে দেয় স্টাইলিশ পরিবর্তন। নব্বইয়ের ট্রেন্ডের রাজকীয় প্রত্যাবর্তন ফ্যাশনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো-পুরোনো ট্রেন্ড একসময় নতুন রূপে ফিরে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘হেডগিয়ার’ বা মাথায় স্কার্ফ বাঁধার স্টাইল অর্থাৎ ব্যান্ডানা আবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে। ক্যাজুয়াল আড্ডা থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়া আসর-সব জায়গাতেই এখন দেখা যাচ্ছে এই ট্রেন্ড। সম্প্রতি লন্ডনের উইম্বলডন টেনিস টুর্নামেন্টে ফ্যাশন আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেছে একটি ক্লাসিক কো-অর্ড সেটের সঙ্গে ম্যাচিং ব্যান্ডানা পরে। বড় সানগ্লাস, হালকা মেকআপ আর বান্দানা মিলিয়ে তার লুক ছিল একদিকে স্পোর্টি, অন্যদিকে অত্যন্ত এলিগ্যান্ট। এ

চুল সামলাতে ফিরেছে নব্বইয়ের ট্রেন্ড, আবারও ফ্যাশনে ব্যান্ডানা

বর্ষাকাল আর গরমে চুল সামলানো যেন এক বড় চ্যালেঞ্জ। কখনো ঘাম, কখনো বৃষ্টি, আবার কখনও তীব্র রোদে চুলের অবস্থা একেবারে এলোমেলো হয়ে যায়। প্রতিদিন শ্যাম্পু করাও সম্ভব হয় না। ঠিক এমন সময়েই ফ্যাশন দুনিয়ায় আবারও ফিরেছে নব্বইয়ের দশকের জনপ্রিয় ট্রেন্ড ব্যান্ডানা। একসময় যা ছিল স্টাইলের প্রতীক, এখন তা আবার নতুন প্রজন্মের ফ্যাশন স্টেটমেন্ট। শুধু চুল গুছিয়ে রাখার জন্য নয়, সাধারণ সাজেও মুহূর্তেই এনে দেয় স্টাইলিশ পরিবর্তন।

jago

নব্বইয়ের ট্রেন্ডের রাজকীয় প্রত্যাবর্তন

ফ্যাশনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো-পুরোনো ট্রেন্ড একসময় নতুন রূপে ফিরে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘হেডগিয়ার’ বা মাথায় স্কার্ফ বাঁধার স্টাইল অর্থাৎ ব্যান্ডানা আবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে। ক্যাজুয়াল আড্ডা থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়া আসর-সব জায়গাতেই এখন দেখা যাচ্ছে এই ট্রেন্ড।

সম্প্রতি লন্ডনের উইম্বলডন টেনিস টুর্নামেন্টে ফ্যাশন আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেছে একটি ক্লাসিক কো-অর্ড সেটের সঙ্গে ম্যাচিং ব্যান্ডানা পরে। বড় সানগ্লাস, হালকা মেকআপ আর বান্দানা মিলিয়ে তার লুক ছিল একদিকে স্পোর্টি, অন্যদিকে অত্যন্ত এলিগ্যান্ট। এই স্টাইলই প্রমাণ করে, বান্দানা শুধু ক্যাজুয়াল নয়, সেমি-ফর্মাল কিংবা স্পোর্টস ইভেন্টেও সমান মানিয়ে যায়।

jago

বর্ষায় চুলের সবচেয়ে সহজ সমাধান

বর্ষাকালে চুল দ্রুত ভিজে যায়, স্ক্যাল্পে ঘাম জমে এবং চুল নিস্তেজ দেখায়। অনেক সময় তাড়াহুড়ার কারণে শ্যাম্পু করার সুযোগও থাকে না। এমন দিনে ব্যান্ডানা হতে পারে সবচেয়ে সহজ সমাধান।

চুল খোলা রেখে কপালের ওপর দিয়ে হেয়ারব্যান্ডের মতো করে ব্যান্ডানা বাঁধলে একদিকে যেমন চুল গুছিয়ে থাকে, অন্যদিকে পুরো লুকেও আসে আলাদা স্টাইল। টি-শার্ট, জিন্স কিংবা কুর্তির মতো পোশাকের সঙ্গেই এটি মানিয়ে যায়। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, বান্দানা আবার জনপ্রিয় হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে।

বহুমুখী ব্যবহার

ব্যান্ডানা শুধু একটি ফ্যাশন অ্যাকসেসরিজ নয়, এটি চুলকে ধুলো, দূষণ এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেও কিছুটা সুরক্ষা দেয়। তাই স্টাইলের পাশাপাশি এটি ব্যবহারিক দিক থেকেও বেশ কার্যকর।

গরম ও বর্ষার জন্য আদর্শ

গরমে কিংবা বর্ষায় অনেকের স্ক্যাল্প দীর্ঘক্ষণ ভেজা থাকে। ব্যান্ডানা চুলকে কিছুটা গুছিয়ে রাখে এবং ঘামে চুল বারবার মুখে এসে পড়ার সমস্যাও কমায়। বাইরে বের হলে এটি চুলকে কিছুটা সুরক্ষাও দেয়।

jago

মুহূর্তেই বদলে দেয় লুক

সাধারণ একটি সাদা টি-শার্ট, জিন্স আর একটি রঙিন বা ফ্লোরাল প্রিন্টের ব্যান্ডানার সামান্য পরিবর্তনেই পুরো লুক হয়ে ওঠে অনেক বেশি আকর্ষণীয়। আলাদা কোনো পরিশ্রম ছাড়াই স্টাইলিশ দেখাতে এটি দারুণ কার্যকর।

যেভাবে স্টাইল করবেন

সবচেয়ে জনপ্রিয় স্টাইল হলো হেডব্যান্ডের মতো করে বান্দানা ব্যবহার করা। স্কার্ফটি লম্বালম্বি ভাঁজ করে মাথার চারপাশে জড়িয়ে ওপরের দিকে একটি ছোট গিঁট দিলেই তৈরি হয়ে যাবে ট্রেন্ডি লুক।
উঁচু করে খোঁপা বেঁধে তার চারপাশে ব্যান্ডানা জড়িয়ে নিলেও দেখতে দারুণ লাগে। আবার পনিটেল বা বিনুনির সঙ্গে বান্দানা জড়িয়ে দিলেও চুলের সাজে আসে নতুনত্ব।

খোলা চুলে ব্যান্ডানা বেঁধে সামনে কয়েকটি স্টাইলিশ হেয়ার ক্লিপ ব্যবহার করলে লুক আরও আকর্ষণীয় হয়ে ওঠে। যারা বোহেমিয়ান স্টাইল পছন্দ করেন, তারা রঙিন প্রিন্টের সুতির ব্যান্ডানা বেছে নিতে পারেন।

উৎসবের সাজেও মানানসই

ব্যান্ডানা এখন শুধু দৈনন্দিন ব্যবহারেই সীমাবদ্ধ নয়। উৎসব কিংবা বিয়ের সাজেও এটি জায়গা করে নিচ্ছে। অনেকেই এখন ওড়নার বদলে সিল্ক বা জর্জেটের স্কার্ফ দিয়ে হেডস্কার্ফ স্টাইল করছেন। বিশেষ করে বাঁধনি প্রিন্ট বা রঙিন সিল্কের স্কার্ফ ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে দারুণ মানিয়ে যায়। ফ্যাশনপ্রেমীরা বলছেন, একটি ব্যান্ডানা ই পুরো সাজের চরিত্র বদলে দিতে পারে।

তাই এই মৌসুমে যদি চুল গুছিয়ে রাখার পাশাপাশি স্টাইলেও একটু নতুনত্ব আনতে চান, তাহলে সংগ্রহে রাখতে পারেন কয়েকটি রঙিন সুতির বা সিল্কের ব্যান্ডানা । খুব কম খরচেই এটি এনে দেবে ট্রেন্ডি, আরামদায়ক এবং স্মার্ট লুক।

সূত্র: এলি ইন্ডিয়া, ভোগ, এনডিটিভি

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow