চুয়াডাঙ্গায় সরকারি ওষুধ বিক্রি করায় জরিমানা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার ডুগডুগি বাজার ও জয়রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংক্ষরণ অধিদপ্তর। অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে মোকাররিম হোসেনের হোসেন ড্রাগ হাউসকে ১০ হাজার টাকা এবং সরকারি ওষুধ বিক্রির দায়ে সুলতান মাহমুদের সুলতান ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে মোট ২৫ হাজার টাকা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান অভিযান পরিচালনা ও জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন। হুসাইন মালিক/এসআর/এমএস
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার ডুগডুগি বাজার ও জয়রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংক্ষরণ অধিদপ্তর।
অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে মোকাররিম হোসেনের হোসেন ড্রাগ হাউসকে ১০ হাজার টাকা এবং সরকারি ওষুধ বিক্রির দায়ে সুলতান মাহমুদের সুলতান ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে মোট ২৫ হাজার টাকা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান অভিযান পরিচালনা ও জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
হুসাইন মালিক/এসআর/এমএস
What's Your Reaction?