চেকপোস্টে বাসের ধাক্কা, ৪ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মহাসড়কে চেকপোস্ট ডিউটির সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।  আহতরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল মনির, কনস্টেবল এমদাদুল হক। বুধবার (৩ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কুটি চৌমুহনী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, কসবা থানার কুটি চৌমুহনী এলাকার ড্রাইভার ভিউ পেট্রোল পাম্পের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে রাত্রিকালীন চেকপোস্ট-৭ এ দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এসময় এনা পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশার বাম পাশের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে চার পুলিশসদস্য আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এনা পরিবহনের বাসটি জব্দ করে কসবা থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।  কসবা থানার ওসি নাজনিন সুলতানা জানান, আহত পুলিশ সদস্যদের অবস্থা এখন কিছুটা ভালো। এ ঘটনায় পরবর্তী আইনগত ব

চেকপোস্টে বাসের ধাক্কা, ৪ পুলিশ আহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মহাসড়কে চেকপোস্ট ডিউটির সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।  আহতরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল মনির, কনস্টেবল এমদাদুল হক। বুধবার (৩ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কুটি চৌমুহনী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, কসবা থানার কুটি চৌমুহনী এলাকার ড্রাইভার ভিউ পেট্রোল পাম্পের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে রাত্রিকালীন চেকপোস্ট-৭ এ দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এসময় এনা পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশার বাম পাশের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে চার পুলিশসদস্য আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এনা পরিবহনের বাসটি জব্দ করে কসবা থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।  কসবা থানার ওসি নাজনিন সুলতানা জানান, আহত পুলিশ সদস্যদের অবস্থা এখন কিছুটা ভালো। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow