চেলসির সঙ্গে আলোনসোর ৪ বছরের চুক্তি

সম্ভাবনার খবর বেরিয়েছিল আগেই। এবার মিললো সত্যতাও। জাবি আলোনসোকে ৪ বছরের চুক্তিতে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। গতকাল রোববার এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ এই চুক্তির ঘোষণা দেয়। বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘চেলসি ফুটবল ক্লাব আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে জাবি আলোনসো পুরুষ দলের ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চলতি বছরের ১ জুলাই থেকে দায়িত্ব শুরু করবেন এবং স্ট্যামফোর্ড ব্রিজে চার বছরের চুক্তিতে সম্মত হয়েছেন।’ চেলসির বর্তমান মালিকানা প্রতিষ্ঠান ব্লুকোর অধীনে আলোনসো হচ্ছেন পঞ্চম স্থায়ী কোচ। এর আগে এই দায়িত্বে ছিলেন গ্রাহাম পটার, মরিসিও পচেত্তিনো, এনজো মারসেকা এবং লিয়ান রোজেনিওর। এই দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে ইংলিশ ফুটবলে আবারও প্রত্যাবর্তন হলো। খেলোয়াড়ী জীবনে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে ২১০ ম্যাচ খেলেছিলেন আলোনসো লিভারপুলের জার্সিতে। পরবর্তীতে ২০১৭ সালে খেলোয়াড়ী জীবনে ইতি টানেন বায়ার্ন মিউনিখের জার্সিতে। ৪৪ বছর বয়সী আলোনসো ২০১৯ সালে রিয়াল সোসিয়েদাদের বি টিমের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০২২ সালে যোগ দেন বায়ার লেভারকুসেনে। তা

চেলসির সঙ্গে আলোনসোর ৪ বছরের চুক্তি

সম্ভাবনার খবর বেরিয়েছিল আগেই। এবার মিললো সত্যতাও। জাবি আলোনসোকে ৪ বছরের চুক্তিতে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি।

গতকাল রোববার এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ এই চুক্তির ঘোষণা দেয়। বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘চেলসি ফুটবল ক্লাব আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে জাবি আলোনসো পুরুষ দলের ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চলতি বছরের ১ জুলাই থেকে দায়িত্ব শুরু করবেন এবং স্ট্যামফোর্ড ব্রিজে চার বছরের চুক্তিতে সম্মত হয়েছেন।’

চেলসির বর্তমান মালিকানা প্রতিষ্ঠান ব্লুকোর অধীনে আলোনসো হচ্ছেন পঞ্চম স্থায়ী কোচ। এর আগে এই দায়িত্বে ছিলেন গ্রাহাম পটার, মরিসিও পচেত্তিনো, এনজো মারসেকা এবং লিয়ান রোজেনিওর।

এই দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে ইংলিশ ফুটবলে আবারও প্রত্যাবর্তন হলো। খেলোয়াড়ী জীবনে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে ২১০ ম্যাচ খেলেছিলেন আলোনসো লিভারপুলের জার্সিতে। পরবর্তীতে ২০১৭ সালে খেলোয়াড়ী জীবনে ইতি টানেন বায়ার্ন মিউনিখের জার্সিতে।

৪৪ বছর বয়সী আলোনসো ২০১৯ সালে রিয়াল সোসিয়েদাদের বি টিমের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০২২ সালে যোগ দেন বায়ার লেভারকুসেনে। তার অধীনেই লেভারকুসেন ২০২৩-২৪ মৌসুমে ইতিহাস গড়ে অপরাজিত থেকে ঘরোয়া ডাবল জেতে। একই সঙ্গে দলটি উয়েফা ইউরোপা লিগেও রানার্সআপ হয়েছিল।

২০২৫ সালে আলোনসো রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হন। তবে চলতি বছরের জানুয়ারিতে বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে হারের পর পারস্পরিক সমঝোতায় দায়িত্ব ছাড়েন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে জাবি আলোনসো বলেন, ‘চেলসি বিশ্বের অন্যতম বড় ক্লাব। এই ক্লাবের ম্যানেজার হতে পেরে আমি ভীষণ গর্বিত। মালিকপক্ষ ও স্পোর্টিং নেতৃত্বের সঙ্গে আলোচনায় বুঝতে পেরেছি, আমাদের লক্ষ্য একই। আমরা এমন একটি দল গড়তে চাই, যারা ধারাবাহিকভাবে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শিরোপার জন্য লড়বে।’

তিনি আরও বলেন, ‘দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এবং এই ক্লাবের সম্ভাবনাও বিশাল। এই দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের বিষয়। এখন মূল লক্ষ্য কঠোর পরিশ্রম, সঠিক সংস্কৃতি গড়ে তোলা এবং শিরোপা জেতা।’

২০২৫-২৬ মৌসুম শেষ করতে যাচ্ছে চেলসি কোনো শিরোপা ছাড়াই। বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় নবম স্থানে থাকা দলটি আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে খেলতে না পারার ঝুঁকিতেও রয়েছে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow