চ্যাম্পিয়নস লিগে রিয়াল যেন ম্যানসিটির যম!

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতেই যাত্রা থেমে গেল ম্যানচেস্টার সিটির। দুই লেগেই রিয়ালের কাছে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি। তবে ‍ইউরোপসেরার এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও হতাশ না হয়ে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন পেপ গার্দিওলা। সামনের মৌসুমে দারুণ কিছু করার বার্তা দিলে রাখলেন ম্যানসিটির প্রধান কোচ। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে ৩-০ গোলে হেরেছিল ম্যানসিটি। কোয়ার্টার ফাইনালে যেতে তাই ৪-০ গোলের কঠিন সমীকরণ মেলাতে হতো তাদের। এই সমীকরণ তো মেলাতেই পারেনি—উল্টো ইত্তিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে হেরে গেছে স্বাগতিকেরা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বের টিকিট কেটেছে মাদ্রিদের প্রতিনিধিরা। এ নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবারের মতো চ্যাম্পিয়নস লিগ থেকে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল। ইউরোপসেরার এই আসরে রিয়াল মাদ্রিদ যেন রীতিমতো ম্যানচেস্টার সিটির যমদূতে পরিণত হয়েছে।  স্প্যানিশ জায়ান্টদের কাছে হারের পর ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমার খেলোয়াড়রা সব সময়ই লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে। ৩-০,৪-০ এবং ১০ জন নিয়ে ১১ জনের বিপক্ষে খেলা—এটা প্রায় অসম্ভব ছিল। তবুও আমাদের ভবিষ্যৎ উজ্জ

চ্যাম্পিয়নস লিগে রিয়াল যেন ম্যানসিটির যম!

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতেই যাত্রা থেমে গেল ম্যানচেস্টার সিটির। দুই লেগেই রিয়ালের কাছে হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি। তবে ‍ইউরোপসেরার এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও হতাশ না হয়ে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন পেপ গার্দিওলা। সামনের মৌসুমে দারুণ কিছু করার বার্তা দিলে রাখলেন ম্যানসিটির প্রধান কোচ।

প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে ৩-০ গোলে হেরেছিল ম্যানসিটি। কোয়ার্টার ফাইনালে যেতে তাই ৪-০ গোলের কঠিন সমীকরণ মেলাতে হতো তাদের। এই সমীকরণ তো মেলাতেই পারেনি—উল্টো ইত্তিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে হেরে গেছে স্বাগতিকেরা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বের টিকিট কেটেছে মাদ্রিদের প্রতিনিধিরা। এ নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবারের মতো চ্যাম্পিয়নস লিগ থেকে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল। ইউরোপসেরার এই আসরে রিয়াল মাদ্রিদ যেন রীতিমতো ম্যানচেস্টার সিটির যমদূতে পরিণত হয়েছে। 

স্প্যানিশ জায়ান্টদের কাছে হারের পর ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমার খেলোয়াড়রা সব সময়ই লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে। ৩-০,৪-০ এবং ১০ জন নিয়ে ১১ জনের বিপক্ষে খেলা—এটা প্রায় অসম্ভব ছিল। তবুও আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, আমরা আবার ফিরব। আমরা শিখছি, দলে অনেক নতুন খেলোয়াড় আছে। তবে ১০ জন নিয়ে পুরো ম্যাচ খেলতে হওয়ায় আমরা আসল খেলাটা দেখাতে পারিনি। ৫-১ ব্যবধানে এগিয়ে পরের পর্বে উঠায় রিয়ালকে অভিনন্দন জানাই। তারা অসাধারণ দল, আপনি ভুল করলেই তারা শাস্তি দেয়।’

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর সিটির সামনে এখন নতুন চ্যালেঞ্জ। আগামী ২২ মার্চ কারাবাও কাপের ফাইনালে আর্সেনালের বিপক্ষে খেলবে তারা। এফএ কাপ কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ লিভারপুল। এ ছাড়া প্রিমিয়ার লিগেও লড়াই চালিয়ে যেতে হবে সিটিজেনদের।

গার্দিওলা স্বীকার করেন, ‘আমরা এখনো সম্পূর্ণ দল হয়ে উঠিনি। এটা বাস্তবতা। তবে আমাদের সামনে ফাইনাল আছে, এফএ কাপ আছে, লিগে লড়াই আছে। আমাদের ভালোভাবে মৌসুম শেষ করতে হবে এবং আগামী মৌসুমের জন্য প্রস্তুতি নিতে হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow