ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ময়মনসিংহ শহরে ছাদ থেকে পড়ে গিয়ে উম্মে হাবিবা রিজু নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে নিজের বাসার ছাদ থেকে পড়ে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত হাবিবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মেধাবী এ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিজু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। তাদের এক ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তারা ময়মনসিংহ শহরের ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।
ময়মনসিংহ শহরে ছাদ থেকে পড়ে গিয়ে উম্মে হাবিবা রিজু নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে নিজের বাসার ছাদ থেকে পড়ে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত হাবিবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মেধাবী এ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিজু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। তাদের এক ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তারা ময়মনসিংহ শহরের ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।
What's Your Reaction?