ছাড়পত্র পেলো ঈদের ৬ সিনেমা
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের সিনেমা সহ ছয়টি সিনেমা একসঙ্গে সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। আনুষ্ঠানিক অনুমতি পাওয়ায় এখন ছবিগুলো প্রেক্ষাগৃহে মুক্তির পথে আর কোনো বাধা নেই। সোমবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ছবিগুলোকে সার্টিফিকেশন দেওয়া হয়েছে। ফলে এখন নির্মাতারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ঈদে মুক্তির পরিকল্পনা করতে পারবেন। সেন্সর পাওয়ার তালিকায় রয়েছে শাকিব খানের ‘প্রিন্স’সহ ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘রাক্ষস ও’ পিনিক’। সাম্প্রতিক দেশের চলচ্চিত্র শিল্পে নতুন গল্প ও ভিন্নধর্মী নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে। ‘প্রেশার কুকার’, ‘প্রিন্স’, ‘রাক্ষস’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, পিনিক এই সিনেমাগুলোও ভিন্ন ভিন্ন গল্প ও ধারার হওয়ায় দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সেন্সর পাওয়া সিনেমা ‘প্রিন্স’-এর নায়ক শাকিব খান। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম,
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের সিনেমা সহ ছয়টি সিনেমা একসঙ্গে সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। আনুষ্ঠানিক অনুমতি পাওয়ায় এখন ছবিগুলো প্রেক্ষাগৃহে মুক্তির পথে আর কোনো বাধা নেই। সোমবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ছবিগুলোকে সার্টিফিকেশন দেওয়া হয়েছে। ফলে এখন নির্মাতারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ঈদে মুক্তির পরিকল্পনা করতে পারবেন। সেন্সর পাওয়ার তালিকায় রয়েছে শাকিব খানের ‘প্রিন্স’সহ ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘রাক্ষস ও’ পিনিক’।
সাম্প্রতিক দেশের চলচ্চিত্র শিল্পে নতুন গল্প ও ভিন্নধর্মী নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে। ‘প্রেশার কুকার’, ‘প্রিন্স’, ‘রাক্ষস’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, পিনিক এই সিনেমাগুলোও ভিন্ন ভিন্ন গল্প ও ধারার হওয়ায় দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সেন্সর পাওয়া সিনেমা ‘প্রিন্স’-এর নায়ক শাকিব খান। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূরসহ অনেকে।
রায়হান রাফী পরিচালিত সিনেমা প্রেশার কুকার। যেখানে অভিনয় করেছেন বুবলী, তুষি, স্নিগ্ধা, মারিয়া শান্ত। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ শাকিব খানের সিনেমা। এতে অভিনয় করেছেন ফারিণ, জ্যোর্তিময়ীসহ অনেকে।
জানা যায়, রেদওয়ান রনি পরিচালিত ’দম’ সিনেমা ‘ইউ’ (U) গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। যার অর্থ সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতাসহ অনেকে। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ প্রমুখ।
এক রহস্যে ঘেরা ১ মিনিট ৪০ সেকেন্ডের ‘পিনিক’ সিনেমার টিজার গত বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে। আসন্ন ঈদে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমার নির্মাতা জাহিদ জুয়েল জানান, ঈদুল ফিতরে দেখা যাবে পিনিক। জাজ মাল্টিমিডিয়া পরিবেশিত এ সিনেমাটিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী।
এমআই/জেআইএম
What's Your Reaction?