ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভোলা জেলার কয়েকটি এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি। এতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ের কাজের জন্য শুক্রবার বোরহানউদ্দিন জাতীয় গ্রিডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং এবং তজুমদ্দিনের ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদর দপ্তর এবং তজুমদ্দিন সাব জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ থাকবে না। উল্লেখ্য, গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভোলা জেলার কয়েকটি এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।
এতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ের কাজের জন্য শুক্রবার বোরহানউদ্দিন জাতীয় গ্রিডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং এবং তজুমদ্দিনের ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদর দপ্তর এবং তজুমদ্দিন সাব জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।
উল্লেখ্য, গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।
What's Your Reaction?