ছুটির দুপুরে ঢাকার বায়ুর মানের উন্নতি

আজ শুক্রবার (১৯ জুন) ছুটির আবহ বিরাজ করছে। বন্ধ স্কুল-কলেজ, ব্যাংক-বিমাসহ সরকারি সব প্রতিষ্ঠান। রাস্তায় যানবাহন চলাচল কম। ফলে বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে এ তথ্য জানা গেছে। অন্যদিকে, বায়ুদূষণের শীর্ষে রয়েছে উগান্ডার কামপালা। এই শহরটির দূষণ স্কোর ২০১ অর্থাৎ এই শহরটির বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আরও পড়ুন চোখ ও ফুসফুসের ক্ষতিসহ বায়ুদূষণ কঠিন যে রোগের ঝুঁকি বাড়ায় তালিকায় ২৬ নম্বরে থাকা ঢাকার দূষণ স্কোর ৭৭ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। এসএনআর

ছুটির দুপুরে ঢাকার বায়ুর মানের উন্নতি

আজ শুক্রবার (১৯ জুন) ছুটির আবহ বিরাজ করছে। বন্ধ স্কুল-কলেজ, ব্যাংক-বিমাসহ সরকারি সব প্রতিষ্ঠান। রাস্তায় যানবাহন চলাচল কম। ফলে বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে, বায়ুদূষণের শীর্ষে রয়েছে উগান্ডার কামপালা। এই শহরটির দূষণ স্কোর ২০১ অর্থাৎ এই শহরটির বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তালিকায় ২৬ নম্বরে থাকা ঢাকার দূষণ স্কোর ৭৭ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow