ছেলের সঙ্গে বাড়ি ফেরার পথে নিখোঁজ, ব্রহ্মপুত্রে মিলল বৃদ্ধের মরদেহ

ময়মনসিংহ নগরীতে ছেলের সঙ্গে গ্রামের বাড়িতে ফেরার পথে নিখোঁজ হওয়া নূর নবী পাটোয়ারী নামে এক বৃদ্ধের মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর শম্ভুগঞ্জ গোদারাঘাট পাওয়ার স্টেশন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) নিখোঁজ হন তিনি। নূর নবী পাটোয়ারী (৭০) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কুণ্ডল বালিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মো. মকবুল হোসেন কিশোরগঞ্জে পুলিশ বিভাগের ডিএসবিতে কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে বাবাকে নিয়ে নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন মকবুল হোসেন। ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে বাস থেকে নামার পর তিনি বাবাকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে একটি সিএনজিচালিত অটোরিকশা আনতে যান। অল্প সময় পর ফিরে এসে দেখেন, তার বাবা সেখানে নেই। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, নূর নবী পাটোয়ারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি নিজের নাম-পরিচয় কিংবা বাড়ির ঠিকানাও বলতে পার

ছেলের সঙ্গে বাড়ি ফেরার পথে নিখোঁজ, ব্রহ্মপুত্রে মিলল বৃদ্ধের মরদেহ

ময়মনসিংহ নগরীতে ছেলের সঙ্গে গ্রামের বাড়িতে ফেরার পথে নিখোঁজ হওয়া নূর নবী পাটোয়ারী নামে এক বৃদ্ধের মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর শম্ভুগঞ্জ গোদারাঘাট পাওয়ার স্টেশন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) নিখোঁজ হন তিনি।

নূর নবী পাটোয়ারী (৭০) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কুণ্ডল বালিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মো. মকবুল হোসেন কিশোরগঞ্জে পুলিশ বিভাগের ডিএসবিতে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে বাবাকে নিয়ে নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন মকবুল হোসেন। ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে বাস থেকে নামার পর তিনি বাবাকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে একটি সিএনজিচালিত অটোরিকশা আনতে যান। অল্প সময় পর ফিরে এসে দেখেন, তার বাবা সেখানে নেই। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, নূর নবী পাটোয়ারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি নিজের নাম-পরিচয় কিংবা বাড়ির ঠিকানাও বলতে পারতেন না। এ কারণে তাকে খুঁজে পাওয়ার আশায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালান। পরে কোনো সন্ধান না পেয়ে তার ছেলে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ হওয়ার দুদিন পর শনিবার বিকেল প্রায় ৪টার দিকে শম্ভুগঞ্জ গোদারাঘাট পাওয়ার স্টেশন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নূর নবী পাটোয়ারীর বলে শনাক্ত করেন।

নিহতের অপর ছেলে রাকিবুল ইসলাম বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও গুরুতর অসুস্থ ছিলেন। তার মৃত্যুর ঘটনায় আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই। আমরা কোনো মামলা করতে চাই না। বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি চেয়ে থানায় লিখিত আবেদন করেছি।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, নিখোঁজ হওয়ার পর নিহতের ছেলে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। পরে ব্রহ্মপুত্র নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow