ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এমন সময় ছেলেকে ঘিরে আবেগ আর প্রত্যাশার কথা জানালেন নেইমার জুনিয়রের বাবা নেইমার সান্তোস সিনিয়র।  সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক অনুপ্রেরণামূলক বার্তায় তিনি শুভকামনা জানিয়েছেন ছেলে ও ব্রাজিল দলকে। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে নেইমারের বাবা লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আমাদের এত দূর সাহায্য করেছেন... অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। আমরা সবাই একসাথেই এই মুহূর্তটির অভিজ্ঞতা নেব। শুভকামনা বাবা! শুভকামনা ব্রাজিল। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন এবং রক্ষা করুন!’ স্কটল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে আশাবাদী কণ্ঠেই কথা বলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ বলেন, ‘ও প্রস্তুত এবং খুব ভালো অনুশীলন করেছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow