ছয় মামলার আসামি ডাকাত সদস্য গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) গোয়ালন্দঘাট থানার এসআই মো. নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. নুরু খাঁ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। নুরু খাঁ গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়া এলাকার মৃত দুলাল খাঁর ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। পিসিপিআর যাচাই করে জানা যায়, মাদারীপুরের শিবচর, ফরিদপুরের সালথা, পটুয়াখালী সদর, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানায় দায়ের করা অন্তত ৬টি মামলায় তিনি সন্দেহভাজন বা অভিযুক্ত রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার তদন্ত ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য নুরু খাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) গোয়ালন্দঘাট থানার এসআই মো. নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. নুরু খাঁ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
নুরু খাঁ গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়া এলাকার মৃত দুলাল খাঁর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। পিসিপিআর যাচাই করে জানা যায়, মাদারীপুরের শিবচর, ফরিদপুরের সালথা, পটুয়াখালী সদর, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানায় দায়ের করা অন্তত ৬টি মামলায় তিনি সন্দেহভাজন বা অভিযুক্ত রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার তদন্ত ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য নুরু খাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?