জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত উত্তরসুর এলাকায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শন করেন তিনি।
শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে ও সাংবাদিক এস কে দাশ সুমনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনের সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা) রাজেশ ভাটিয়া, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি শিক্ষাবিদ দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, কবি, সাহিত্যিক ও অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, চিকিৎসক ও সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী এবং বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য প্রমুখ।
এ সময় অনিরুদ্ধ দাশ বলেন, আজ আপনারা ভারতীয় হাইকমিশন, সিলেট অফিসকে সম্মান জানিয়েছেন। সেই অফিসের মাধ্যমে ভারত ও বাংলাদেশ দুই বন্ধু রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও আপনারা সম্মান জানিয়েছেন। আশা করব, এই বন্ধুত্বপূর্ণ স
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত উত্তরসুর এলাকায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শন করেন তিনি।
শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে ও সাংবাদিক এস কে দাশ সুমনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনের সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা) রাজেশ ভাটিয়া, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি শিক্ষাবিদ দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, কবি, সাহিত্যিক ও অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, চিকিৎসক ও সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী এবং বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য প্রমুখ।
এ সময় অনিরুদ্ধ দাশ বলেন, আজ আপনারা ভারতীয় হাইকমিশন, সিলেট অফিসকে সম্মান জানিয়েছেন। সেই অফিসের মাধ্যমে ভারত ও বাংলাদেশ দুই বন্ধু রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও আপনারা সম্মান জানিয়েছেন। আশা করব, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। আজ এখানে এসে আপনাদের সঙ্গে আলাপ হচ্ছে, পারস্পরিক কথা হচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
মতবিনিময় সভায় অতিথি অনিরুদ্ধ দাশ ও রাজেশ ভাটিয়াকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। সভার শুরুতে এক মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। এতে নৃত্য পরিবেশন করেন শ্রীমঙ্গল নৃত্যাঙ্গন ও নাট্যবেদ নৃত্য নিকেতনের নৃত্যশিল্পীরা।