জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, চলছে অভিযান
মধ্যরাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সাথে র্যাবের ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। রোববার (২৫ মে) রাত ২টার কিছু পরে সশস্ত্র সন্ত্রাসীরা একযোগে হামলা চালায়। চারদিক থেকে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে হামলাকারীরা। র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালান। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় অব্যাহত থাকে। হামলার খবর নিশ্চিত করে র্যাব–৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাতের অন্ধকারে ক্যাম্পে হামলা চালায়। আমরা নন-লিথাল অস্ত্র ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলি। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অভিযান শেষে এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ বলছে, এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। গত ১৯ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হ
মধ্যরাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সাথে র্যাবের ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়।
রোববার (২৫ মে) রাত ২টার কিছু পরে সশস্ত্র সন্ত্রাসীরা একযোগে হামলা চালায়। চারদিক থেকে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে হামলাকারীরা। র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালান। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় অব্যাহত থাকে।
হামলার খবর নিশ্চিত করে র্যাব–৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাতের অন্ধকারে ক্যাম্পে হামলা চালায়। আমরা নন-লিথাল অস্ত্র ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলি। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
অভিযান শেষে এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ বলছে, এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।
গত ১৯ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন।
র্যাবের দাবি, যাকে গ্রেপ্তার নিশ্চিত করতে টিমটি গিয়েছিল, তিনি একাধিক মামলার গুরুত্বপূর্ণ আসামি এবং অস্ত্র লেনদেন চক্রের সঙ্গে যুক্ত।
এ ঘটনায় পর সেখানে ক্যাম্প স্থাপন করে র্যাব।
What's Your Reaction?