জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করুন
জনরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে। একইভাবে চব্বিশের গণঅভ্যুত্থানের পটভূমিও জনরায় উপেক্ষার ফল। ইতিহাস বারবার প্রমাণ করেছে, জনগণের রায়কে অগ্রাহ্য করার পরিণতি কখনোই ভালো হয় না। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আইনি মারপ্যাচ, কথার ফুলঝুরি কিংবা রাজনৈতিক স্বার্থ স্বার্থ বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা করবেন না। সোমবার (২০ জুলাই) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় সভাপতির বক্তব্য সরকারের প্রতি তিনি এ আহ্বান জানান তিনি। আরও পড়ুন চরমোনাই পীর / সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা চরমোনাই পীর বলেন, ‘জুলাই সনদে বিএনপিসহ সবাই সই করেছে। সেই সনদের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে বিএনপি একবারের জন্যও গণভোটের বিপক্ষে ক
জনরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে। একইভাবে চব্বিশের গণঅভ্যুত্থানের পটভূমিও জনরায় উপেক্ষার ফল। ইতিহাস বারবার প্রমাণ করেছে, জনগণের রায়কে অগ্রাহ্য করার পরিণতি কখনোই ভালো হয় না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আইনি মারপ্যাচ, কথার ফুলঝুরি কিংবা রাজনৈতিক স্বার্থ স্বার্থ বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা করবেন না।
সোমবার (২০ জুলাই) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় সভাপতির বক্তব্য সরকারের প্রতি তিনি এ আহ্বান জানান তিনি।
চরমোনাই পীর বলেন, ‘জুলাই সনদে বিএনপিসহ সবাই সই করেছে। সেই সনদের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে বিএনপি একবারের জন্যও গণভোটের বিপক্ষে কথা বলেনি। বরং বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার গণভোটে ‘হ্যা’ এর পক্ষে প্রচারণা করেছেন। এখন সংসদে গণভোটকে ‘প্রতারণা’ বলা বিএনপির রাজনৈতিক অসততা। বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান করবো, রাজনীতিতে অসততা করবেন না। বরং গণরায়কে সন্মান জানিয়ে এবং নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থানের প্রতি অবিচল থেকে গণভোটের রায় বাস্তবায়ন করুন। এতে নেতা হিসেবে আপনি, দল হিসেবে বিএনপি এবং রাষ্ট্রের সবাই উপকৃত হবে।’
জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, নেহার উদ্দিন, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফসহ অনেকে।
সোমবার (২০ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরিয়াতুল্লাহর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এমইউ/এমআইএইচএস/
What's Your Reaction?
