গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের কারাদণ্ড

ইয়াবা সেবনের দায়ে গাজীপুরের কালীগঞ্জের সাওরাইদ বাজার ও বালীগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ আদালত পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই ইব্রাহীম শেখ। আর আদালতের বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন সামসুন নাহার সিমু। আরও পড়ুন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৮ মাদক কারবারি-সেবনকারীর কারাদণ্ড আদালতের রায়ে উপজেলার বালীগাঁও গ্রামের মৃত অহিদ সিকদারের মেয়ে তাছলিমা বেগম, মৃত আমজাত আলীর ছেলে ইব্রাহিম এবং মৃত তারা মিয়ার ছেলে রবিউলকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, উপজেলার দিঘুয়া গ্রামের মোশারফের ছেলে মিঠুন, মৃত আয়েত আলীর ছেলে মানিক মিয়া এবং মৃত রফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলামকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের কারাদণ্ড

ইয়াবা সেবনের দায়ে গাজীপুরের কালীগঞ্জের সাওরাইদ বাজার ও বালীগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ আদালত পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই ইব্রাহীম শেখ। আর আদালতের বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন সামসুন নাহার সিমু।

আদালতের রায়ে উপজেলার বালীগাঁও গ্রামের মৃত অহিদ সিকদারের মেয়ে তাছলিমা বেগম, মৃত আমজাত আলীর ছেলে ইব্রাহিম এবং মৃত তারা মিয়ার ছেলে রবিউলকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দিঘুয়া গ্রামের মোশারফের ছেলে মিঠুন, মৃত আয়েত আলীর ছেলে মানিক মিয়া এবং মৃত রফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলামকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট অপরাধে কোনো ধরনের ছাড় না দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুর রহমান আরমান/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow