স্বপ্ন-বাস্তবতায় দাঁড়িয়ে ভবিষ্যতের নায়ক

শিরায় মিশে আছে দুই মহাদেশের রক্ত ও ঐতিহ্য—মরক্কোর পিতা মুনির নাসরাউই আর গিনির মা শেইলা এবানার উত্তরাধিকার। লামিনে ইয়ামাল যখন লা মাসিয়ায় প্রথম বল ছোঁয়, তখনই কোচেরা বুঝে যান—এ বালক আলাদা কিছু বহন করছে, যা শেখানো যায় না, কেবল লালন করা যায় ধৈর্য ও ভালোবাসায়। ধৈর্য, ভালবাসায় গড়া এই ফুটবলার এখন স্প্যানিশদের স্বপ্ন ও বাস্ততার ঠিক মাঝে দাঁড়িয়ে আছেন। ২০২৩ সালের এপ্রিলে রিয়াল বেতিসের বিপক্ষে মাত্র ১৫ বছর ২৯১ দিন বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক ঘটিয়ে তিনি হয়ে ওঠেন ক্লাবের ইতিহাসের কনিষ্ঠ খেলোয়াড়। সেই ম্যাচ দিয়ে এক নতুন যুগের ইঙ্গিত পাওয়া গেছে। সে বছরের অক্টোবরেই গ্রানাদার বিপক্ষে গোল করে লা লিগার দীর্ঘদিনের সর্বকনিষ্ঠ গোলদাতার আসন দখল করেন ১৬ বছর ৮৭ দিন বয়সে, পেছনে ফেলেন বহু পুরোনো এক রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগেও একের পর এক বয়সভিত্তিক রেকর্ড ভেঙেছেন তিনি—সর্বকনিষ্ঠ শুরুর একাদশের সদস্য, সর্বকনিষ্ঠ নকআউট খেলোয়াড়, সর্বকনিষ্ঠ কোয়ার্টার ফাইনালিস্ট, এমনকি আঠারো বছর পূর্ণ হওয়ার আগেই একশো ম্যাচ খেলার বিরল কীর্তিও গড়েন। প্রতিটি মাইলফলক যেন এক নতুন বিস্ময়ের জন্ম দিয়েছে ইউরোপীয় ফুটবল

স্বপ্ন-বাস্তবতায় দাঁড়িয়ে ভবিষ্যতের নায়ক
শিরায় মিশে আছে দুই মহাদেশের রক্ত ও ঐতিহ্য—মরক্কোর পিতা মুনির নাসরাউই আর গিনির মা শেইলা এবানার উত্তরাধিকার। লামিনে ইয়ামাল যখন লা মাসিয়ায় প্রথম বল ছোঁয়, তখনই কোচেরা বুঝে যান—এ বালক আলাদা কিছু বহন করছে, যা শেখানো যায় না, কেবল লালন করা যায় ধৈর্য ও ভালোবাসায়। ধৈর্য, ভালবাসায় গড়া এই ফুটবলার এখন স্প্যানিশদের স্বপ্ন ও বাস্ততার ঠিক মাঝে দাঁড়িয়ে আছেন। ২০২৩ সালের এপ্রিলে রিয়াল বেতিসের বিপক্ষে মাত্র ১৫ বছর ২৯১ দিন বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক ঘটিয়ে তিনি হয়ে ওঠেন ক্লাবের ইতিহাসের কনিষ্ঠ খেলোয়াড়। সেই ম্যাচ দিয়ে এক নতুন যুগের ইঙ্গিত পাওয়া গেছে। সে বছরের অক্টোবরেই গ্রানাদার বিপক্ষে গোল করে লা লিগার দীর্ঘদিনের সর্বকনিষ্ঠ গোলদাতার আসন দখল করেন ১৬ বছর ৮৭ দিন বয়সে, পেছনে ফেলেন বহু পুরোনো এক রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগেও একের পর এক বয়সভিত্তিক রেকর্ড ভেঙেছেন তিনি—সর্বকনিষ্ঠ শুরুর একাদশের সদস্য, সর্বকনিষ্ঠ নকআউট খেলোয়াড়, সর্বকনিষ্ঠ কোয়ার্টার ফাইনালিস্ট, এমনকি আঠারো বছর পূর্ণ হওয়ার আগেই একশো ম্যাচ খেলার বিরল কীর্তিও গড়েন। প্রতিটি মাইলফলক যেন এক নতুন বিস্ময়ের জন্ম দিয়েছে ইউরোপীয় ফুটবলে, যেখানে সাধারণত এত অল্প বয়সে এমন ধারাবাহিকতা দেখাই যায় না। জাতীয় দলের জার্সিতেও ইয়ামালের গল্প একই রকম চমকপ্রদ। ২০২৩ সালের সেপ্টেম্বরে জর্জিয়ার বিপক্ষে ৭-১ গোলের বড় জয়ে মাত্র ১৬ বছর ৫৭ দিন বয়সে স্পেনের হয়ে অভিষেক ঘটান তিনি। একই ম্যাচে গোল করে হয়ে যান দলের সর্বকনিষ্ঠ গোলদাতাও, ছাড়িয়ে যান নিজেরই বার্সেলোনা সতীর্থ গাভির রেকর্ড। ২০২৪ সালের ইউরোয় তার নৈপুণ্যে রূপকথাকেও হার মানায়—সপ্তদশ জন্মদিনের একদিন আগে তিনি হয়ে ওঠেন কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জেতা সর্বকনিষ্ঠ ফুটবলার, ১৯৫৮ সালে পেলের গড়া পুরোনো রেকর্ড ভেঙে। সেই আসরে ৪ অ্যাসিস্ট নিয়ে টুর্নামেন্ট-সেরা হন তিনি, সেইসঙ্গে ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার তকমাও নামের পাশে বসে যায়। বার্সেলোনার হয়ে ১৩৮ ম্যাচে ৪১ গোল আর ৩৮ অ্যাসিস্ট—সংখ্যাগুলো এমন এক তরুণের, যার বয়স এখনো কুড়ি পেরোয়নি, অথচ ইউরোপের অভিজাত মঞ্চে তার প্রভাব রীতিমতো বিস্ময়কর ও ধারাবাহিক। প্রতি মৌসুমেই যা আরও পরিণত হয়ে উঠছে। ২০২৫ সালে মেসির উত্তরসূরি হয়ে বার্সেলোনার কিংবদন্তি ১০ নম্বর জার্সি গায়ে চাপান তিনি, আর সেই বছরেই ব্যালন ডি’অরের দৌড়ে রানার্সআপ হয়ে ইতিহাসের সর্বকনিষ্ঠ মনোনীত খেলোয়াড়ের স্বীকৃতিও অর্জন করেন, ফরাসি তারকা উসমান দেম্বেলের পেছনে থেকে। এবারের বিশ্বকাপে ইয়ামালের ব্যক্তিগত পরিসংখ্যান হয়তো তার নামের সঙ্গে সবসময় মানানসই নয়—হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফেরা এই তরুণের ঝুলিতে মাত্র একটি গোল। কিন্তুই এই পরিসংখ্যান দিয়ে তাকে মাপা যাবে না। শুরুতে তুলনামূলক নিভৃত উপস্থিতির ইয়ামাল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হয়ে ওঠেন ক্ষুরধার। দলের কাঠামোয় তার গুরুত্ব একবিন্দু কমেনি; ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে আসা প্রতিটি দৌড় প্রতিপক্ষের রক্ষণকে বাধ্য করে সতর্ক ও প্রশস্ত হতে, আর ঠিক সেই ফাঁকা জায়গাতেই আক্রমণ সাজান পেদ্রি কিংবা মিকেল ওয়ারজাবাল। সেমিফাইনালে গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি আদায় করে দলকে ফাইনালের পথ দেখিয়ে দেন তিনি। ১৯তম জন্মদিনের ঠিক একদিন পর—ওই নাটকীয় ও প্রতীকী মুহূর্ত ইয়ামালের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। মেসির কোলে শৈশবে তোলা সেই বিখ্যাত ছবির শিশুটি আজ তারই প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বিশ্বকাপ ফাইনালে, এক অদ্ভুত বৃত্ত সম্পূর্ণ হওয়ার গল্প নিয়ে, যেখানে সময়ের চাকা যেন নিজেই লিখেছে এক কাব্যিক পরিহাস। তারুণ্যের প্রতীক হয়ে ওঠা এই কিশোরের হাত ধরেই স্পেন স্বপ্ন দেখছে দ্বিতীয় বিশ্বশিরোপার, আর ফুটবলবিশ্ব দেখছে এক নতুন যুগের সূচনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow