জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে মাঠে চসিক মেয়র, দ্রুত সমাধানের নির্দেশ

সাম্প্রতিক সময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার নেপথ্যের কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ লক্ষ্যে জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো সরেজমিন পরিদর্শন করে সমস্যার উৎস শনাক্ত এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আগ্রাবাদ চৌমুহনী এলাকার চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এবং আশপাশের এলাকায় সাম্প্রতিক ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে সরোজমিন পরিদর্শন করেন তিনি। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। পরিদর্শন শেষে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে ওই এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের জন্য প্রয়োজনীয় কারিগরি পরিকল্পনা চূড়ান্ত করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন মেয়র। ডা. শাহাদাত হোসেন বলেন, গত সাত দিনের রেকর্ড বৃষ্টিপাতে নগরের যেসব এলাকায় পানি জমেছে, সেগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করা হচ্ছে। কোথায় কী কারণে পানি আটকে থাক

জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে মাঠে চসিক মেয়র, দ্রুত সমাধানের নির্দেশ

সাম্প্রতিক সময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার নেপথ্যের কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ লক্ষ্যে জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো সরেজমিন পরিদর্শন করে সমস্যার উৎস শনাক্ত এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আগ্রাবাদ চৌমুহনী এলাকার চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এবং আশপাশের এলাকায় সাম্প্রতিক ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে সরোজমিন পরিদর্শন করেন তিনি। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন।

পরিদর্শন শেষে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে ওই এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের জন্য প্রয়োজনীয় কারিগরি পরিকল্পনা চূড়ান্ত করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন মেয়র।

ডা. শাহাদাত হোসেন বলেন, গত সাত দিনের রেকর্ড বৃষ্টিপাতে নগরের যেসব এলাকায় পানি জমেছে, সেগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করা হচ্ছে। কোথায় কী কারণে পানি আটকে থাকছে, তা সরোজমিন তদন্তের মাধ্যমে নিরূপণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু জমে থাকা পানি অপসারণ নয় জলাবদ্ধতার মূল কারণ শনাক্ত করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান নিশ্চিত করা।

মেয়র বলেন, ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা ছাড়াও ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে পানি জমার কারণ বিশদভাবে পর্যালোচনা করা হচ্ছে। সমস্যার প্রকৃতি অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত পদক্ষেপ নেওয়া হবে।

বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যদি নিজেদের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করে ড্রেন, নালা কিংবা খালে ফেলতে থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, নগরকে জলাবদ্ধতামুক্ত রাখতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয় এ জন্য নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। ড্রেন, নালা ও খালে কোনো ধরনের বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসচেতনতা ও নাগরিক সহযোগিতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেওয়ানহাট-আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতা কমাতে খাল ও ছড়ার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে বর্ষা মৌসুমে ওই এলাকার জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow