জবিতে সংঘর্ষের ঘটনায় সরাসরি যাকে দুষলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা জকসুর জিএস-এর নেতৃত্বেই হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বৃহস্পতিবার (০৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ-সংক্রান্ত একটি পোস্টে এমন অভিযোগ করেন তিনি। পোস্টে তিনি লিখেন, ‘জকসুর জিএস-এর নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দখলের অপচেষ্টা চালানো হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। প্রশ্ন উঠেছে—জবি সাংবাদিক সমিতির ভবনে শিবিরের নেতাকর্মীদের উপস্থিতির উদ্দেশ্য কী?’ প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা করার অভিযোগ উঠে। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কক্ষে উপস্থিত সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ছাত্রদলের সভাপতি রাকিব সামাজিক যোগাযোগ

জবিতে সংঘর্ষের ঘটনায় সরাসরি যাকে দুষলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা জকসুর জিএস-এর নেতৃত্বেই হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (০৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ-সংক্রান্ত একটি পোস্টে এমন অভিযোগ করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, ‘জকসুর জিএস-এর নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দখলের অপচেষ্টা চালানো হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। প্রশ্ন উঠেছে—জবি সাংবাদিক সমিতির ভবনে শিবিরের নেতাকর্মীদের উপস্থিতির উদ্দেশ্য কী?’

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা করার অভিযোগ উঠে। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কক্ষে উপস্থিত সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ছাত্রদলের সভাপতি রাকিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন অভিযোগ তোলেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক তার পোস্টে আরও অভিযোগ করে লিখেন, ‘গত ৫টি ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত-শিবির তাদের দলীয় ভিসি, প্রক্টর ও নির্বাচন কমিশনের প্রকাশ্য অনৈতিক সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করেছে। সেই সময় কিছু সাংবাদিক সমিতি এবং কিছু ভূঁইফোড় সাংবাদিকের ভূমিকাও ছিল অত্যন্ত সন্দেহজনক ও প্রশ্নবিদ্ধ। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ভবনে জকসুর জিএস এবং শিবিরের নেতাকর্মীদের নেতৃত্বে দখলের চেষ্টা সেই সব অভিযোগের বাস্তব প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।’

শেষে তিনি হুঁশিয়ারি দেন, ‘মনে রাখা দরকার—সময়ের সাথে সাথে সব দালাল ও সুবিধাবাদীদের মুখোশ উন্মোচিত হবে, এবং তাদের প্রত্যেককে এর জবাব দিতে হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা করার অভিযোগের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও শাখা ছাত্রশিবির এবং ছাত্রদল একে অপরকে দোষারোপ করছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow