জব্দ জাহাজের ৬ ইরানি নাবিক মুক্ত, যুক্তরাষ্ট্রের হাতে থাকা বাকিদের কী অবস্থা

যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি কনটেইনার জাহাজ ‘তউসকা’র ২৮ ক্রুর মধ্যে ৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা ইতোমধ্যে ইরানে ফিরে গেছেন। এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, বাকি নাবিকদের মুক্তির জন্য প্রচেষ্টা চলছে। ইরান তাদের ‘যুক্তরাষ্ট্রের হাতে জিম্মি’ হিসেবে উল্লেখ করেছে। গত ১৯ এপ্রিল ওমান উপসাগরে চাবাহার বন্দরের কাছ থেকে ইরানি পতাকাবাহী জাহাজ তউসকা জব্দ করে মার্কিন বাহিনী। এ ঘটনাকে ‘স্পষ্ট জলদস্যুতা’ হিসেবে নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের প্রধান সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, জাহাজে ক্রুদের পরিবারের সদস্যরা থাকায় সে সময় সশস্ত্র বাহিনী কোনো হস্তক্ষেপ করেনি। এদিকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ অব্যাহত রেখেছে। ফলে ইরানের বন্দরগামী ও বন্দর থেকে আসা জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ইসলামাবাদে ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর এই অবরোধ কার্যকর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow