জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীর মারধরে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রতিবেশী আব্দুল বারেকের বিরুদ্ধে এ অভিযোগ ভুক্তভোগী পরিবারের। রোববার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ পূর্ব চরপাতা এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে। স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী আব্দুল বারেকদের সঙ্গে হানিফের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার সময় হানিফ জমি থেকে মাটি কাটছিলেন। এতে বারেক বাধা দেন। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হানিফ কাগজপত্র নিয়ে বসতে বললে বারেক ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বারেক তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা হানিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে রিপন হোসেন বলেন, বারেকের মারধরে আমার বাবা মারা গেছেন। আমি এ হত্যার বিচার চাই। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতাল আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। তাকে হাসপাতালে মৃত আনা হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি

জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীর মারধরে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রতিবেশী আব্দুল বারেকের বিরুদ্ধে এ অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

রোববার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ পূর্ব চরপাতা এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী আব্দুল বারেকদের সঙ্গে হানিফের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার সময় হানিফ জমি থেকে মাটি কাটছিলেন। এতে বারেক বাধা দেন। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হানিফ কাগজপত্র নিয়ে বসতে বললে বারেক ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বারেক তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা হানিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রিপন হোসেন বলেন, বারেকের মারধরে আমার বাবা মারা গেছেন। আমি এ হত্যার বিচার চাই।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতাল আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। তাকে হাসপাতালে মৃত আনা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, অভিযুক্ত পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

কাজল কায়েস/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow