জমি নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোয়াজ্জেম মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচা বিরুদ্ধে। মুন্সিগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোয়াজ্জেম মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, মোয়াজ্জেমের সঙ্গে তার চাচা হাফিজ উদ্দিন মোল্লার জমিসংক্রান্ত পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে দরজারপাড় এলাকায় মোয়াজ্জেমের ওপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে কুপিয়ে জখম করে রাস্তায় পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা রেনু বেগম বলেন, জমিজমা নিয়ে আমার দেবর হাফিজ উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগেও তারা আমার

জমি নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোয়াজ্জেম মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচা বিরুদ্ধে।

মুন্সিগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোয়াজ্জেম মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, মোয়াজ্জেমের সঙ্গে তার চাচা হাফিজ উদ্দিন মোল্লার জমিসংক্রান্ত পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে দরজারপাড় এলাকায় মোয়াজ্জেমের ওপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে কুপিয়ে জখম করে রাস্তায় পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রেনু বেগম বলেন, জমিজমা নিয়ে আমার দেবর হাফিজ উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগেও তারা আমার ছেলেকে সন্ত্রাসী ভাড়া করে হত্যা করার হুমকি দিয়েছিল। আমার ছেলে আলদি বাজার থেকে ফেরার সময় রাস্তায় কুপিয়ে হত্যা করেছে তারা। ছেলের পুরো শরীরে কোপানোর চিহ্ন আছে। ঈদে ঘুরতে গেছে সাদা পাঞ্জাবি পরে, সেই পাঞ্জাবি এখন রক্তে লাল। আমার ধারণা, আমার দেবরের ছেলে মেজবাহ আর ফেরদৌস ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ছেলেকে হত্যা করিয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনুপ কুমার সাহা বলেন, রাত পৌনে ৮টার দিকে ওই যুবককে একজন অটোচালক মৃত অবস্থায় হাসপাতালে আনেন। তার শরীরে অনেকগুলো ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। কী ধরনের অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, সেটি ময়নাতদন্তের পর জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুভ ঘোষ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow