জমি লিখে না দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়ায় আয়েশা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। এ ঘটনায় নাতি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন একই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। গ্রেফতার জসিম উদ্দিন মৃত মহিদুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে দাদি-নাতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা খাতুনের নামে কিছু জমি রয়েছে, যার একটি অংশ জসিম চাষাবাদ করতেন। দাদির ভাইয়ের সন্তানরা জমিতে ভাগ বসাতে পারে- এমন সন্দেহে জসিম দাদিকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাত ৯টার দিকে জসিম তার দাদিকে জমি লিখে দেওয়ার জন্য আবারও চাপ দেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জসিম দা দিয়ে আয়েশা খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জসিমকে আটক করে পুলিশে খবর দেয়। এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জসিমকে গ্রেফতার করে এবং

জমি লিখে না দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়ায় আয়েশা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। এ ঘটনায় নাতি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা খাতুন একই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। গ্রেফতার জসিম উদ্দিন মৃত মহিদুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে দাদি-নাতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা খাতুনের নামে কিছু জমি রয়েছে, যার একটি অংশ জসিম চাষাবাদ করতেন। দাদির ভাইয়ের সন্তানরা জমিতে ভাগ বসাতে পারে- এমন সন্দেহে জসিম দাদিকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাত ৯টার দিকে জসিম তার দাদিকে জমি লিখে দেওয়ার জন্য আবারও চাপ দেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জসিম দা দিয়ে আয়েশা খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জসিমকে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জসিমকে গ্রেফতার করে এবং মরদেহ উদ্ধার করে। মরদেহটি সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow